বাস্তবে অস্তিত্ব নেই, সেনাবাহিনীর খাতায় নাম কিন্তু ঠিকই আছে। শুধু তাই নয়, সেই নামে মাসে মাসে বেতন তোলাও হচ্ছে ঠিকঠাক। আর এই অদ্ভুত ঘটনা ঘটেছে ইরাকের সেনাবাহিনীতে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক তদন্তে ইরাকি সেনাবাহিনীতে এমন ৫০ হাজার ভুতুড়ে সেনার সন্ধান মিলেছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে মন্ত্রণালয় জানিয়েছে। সংবাদসূত্র : ফক্স নিউজ ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারাই দীর্ঘদিন ধরে এসব বেতনের অর্থ আত্মসাৎ করতেন বলে ধারণা করা হচ্ছে। ভুতুড়ে ওই ৫০ হাজার সেনার মধ্যে বাহিনী থেকে পালিয়ে গেছেন বা সাম্প্রতিক লড়াইয়ে নিহত হয়েছেন এমন ব্যক্তিদের নামও ছিল বলে জানিয়েছেন এক ইরাকি কর্মকর্তা। ধরা পড়ার পরই ওই ‘ভুতুড়ে সেনাদের’ বেতন দেয়া বন্ধ করা হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির মুখপাত্র রাফিদ জাবেরি জানিয়েছেন, সবশেষ বেতন পরিশোধ করার পরপরই তদন্ত শুরু হয়। ফক্স নিউজ জানায়, ভুতুড়ে এই ৫০ হাজার সেনার পেছনে বছরে অন্তত ৩৫০ মিলিয়ন ডলার (৩৫ কোটি টাকা) সরকারি কোষাগার থেকে ব্যয় করা হতো। ইরাকি পার্লামেন্টের আরেক সদস্য দাবি করেছেন, ভুতুড়ে সেনার সংখ্যা এর তিনগুণ হওয়ার সম্ভাবনাও অমূলক নয়। উল্লেখ্য, সাদ্দাম হোসেনের পতনের পর উগ্র ইসলামপন্থীদের দমনে ইরাকে সেনাবাহিনী গড়ে তুলতে শত শত কোটি ডলার ব্যয় করছে আমেরিকা। এরপরও চলতি বছরের জুনে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অভিযানের মুখে ইরাকি বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। সেনাদের অপেশাদার পলায়নপর মনোবৃত্তির কারণে উত্তর ও পশ্চিম ইরাকের বিশাল অংশ আইএসের দখলে চলে যায়। আইএস জঙ্গিদের প্রতিরোধ করতে ইরাকি সেনাবাহিনীর এই ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে বাহিনীতে বিরাজমান ব্যাপক দুর্নীতিকেই বিবেচনা করা হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ক্ষমতা নেয়ার পরই সেনাবাহিনীতে ব্যাপক সংস্কারমূলক কার্যক্রম হাতে নেন। এরই ধারাবাহিকতায় দেশটির সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করা হয় – posted by ashiqur rahman swadeshnews24.com Post navigation ভারতে আসছে টাইজেন চালিত স্মার্টফোন আবার উত্তাল হংকং