bus_49281

আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে আজ এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ৬ আফগান সেনা প্রাণ হারিয়েছেন। আফগান পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর বিবিসির

সংশ্লিষ্টরা জানান, এক আত্মঘাতী হামলাকারী পায়ে হেঁটে আফগান সেনাদের বহনকারী একটি বাস লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটান। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে কাবুলে তালেবানের এটাই প্রথম হামলা।

চলতি বছর সেপ্টেম্বরে আফগান প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের সময় আশরাফ ঘানি কয়েক দশকের লড়াইয়ের পর দেশটিতে শান্তি ফিরিয়ে আনার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। কিন্তু তা সত্ত্বেও আফগান সেনাসদস্য, সরকারি কর্মকর্তা ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা প্রায়ই তালেবানের হামলার শিকার হচ্ছেন।

Post by আশিকুর রহমান চৌধুরী স্বদেশনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *