পাকিস্তানে আরো ৪ জঙ্গির ফাঁসি কার্যকর

mpপাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর আরো ৪ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ওপর হামলায় জড়িত থাকার দায়ে ২০০৫ সালে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছিলো। রোববার ফয়সালাবাদের কারাগারে পাকিস্তান বংশোদ্ভুত রুশ নাগরিক আখলাক আহমেদ, জুবায়ের, রশিদ ও গুলামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আখলাক আহমেদের ফাঁসি কার্যকর স্থগিত করার আহ্বান জানানো হলেও তা প্রত্যাখ্যান করে পাক সরকার। ফয়সালাবাদ ডিস্ট্রিক্ট আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আরো অন্তত ৩০ জঙ্গি বন্দি আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, শুক্কুর ও লাহোরে কারাগারে বন্দি অন্তত ৬ জঙ্গির মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের