নয়াপল্টনে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আটক ৩

রাজধানীর লালবাগ থানা বিএনপি’র কমিটি গঠনকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নাসিরউদ্দিন পিন্টু গ্রুপ ও মীর আশরাফ আলী আজম গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে।‌ ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় রাজধানীর নয়াপল্টেন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও […]

এইডসের প্রতিষেধক উদ্ভাবনের দাবি

এইডসের প্রতিষেধক উদ্ভাবনের দাবি করেছে দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিল। এইচআইভি সংক্রমণের কারণে আক্রান্ত ব্যক্তির বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। উদ্ভাবিত এ প্রতিষেধক এইডসের সংক্রমণ অনেকাংশে কমিয়ে আনাসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করবে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের। বিশ্বের সবচে বেশি এইডস আক্রান্ত ব্যক্তির বসবাস আফ্রিকা মহাদেশে। উদ্ভাবিত এ প্রতিষেধক ব্যবহারে প্রাথমিকভাবে কার্যকর ফলাফল পাওয়া […]

বগুড়ায় জামায়াতের আমীরসহ ৫৬ জন গ্রেফতার

বগুড়ায় উপজেলা জামায়াতের আমীরসহ বিভিন্ন মামলার ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে জলেশ্বরী এলাকা থেকে আদমদীঘী উপজেলার জামায়াতের আমীর আতাউর রহমানকে গ্রেফতার করে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বগুড়ার বিভিন্ন জায়গা থেকে মোট ৫৬ জনকে গ্রেফতার করে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

যেখানে রোনালদোর প্রতিপক্ষ কেবলই রোনালদো!

সম্প্রতি প্রথমবারের মত ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দলের এ জয়ে গোল না করেও দারুণ সহায়তা করেন লস ব্লাঙ্কসের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর সেই সঙ্গে অসাধারণ একটি রেকর্ড গড়েন এ পর্তুগিজ উইঙ্গার। ২০ ডিসেম্বর মারাকেচের ফাইনাল জয়ী গ্যালাকটিকোদের শিরোপা পাওয়ার সঙ্গে ভিন্ন দুটি ক্লাবের হয়ে একই রকম আটটি শিরোপার স্বাদ পান […]

সুন্দরবনে নৌযান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মংলাবাসীর মানববন্ধন

সুন্দরবনের শ্যালা নদীতে নৌযান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মংলাবাসী। সোমবার সকালে শহরের আব্দুল হাই সড়কে এ মানববন্ধনে অংশ নেন মংলা বন্দরের ব্যবসায়ী, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলে খনন কাজ শেষ না হওয়া পর্যন্ত সুন্দরবনের শ্যালা নৌ পথ বন্ধ হয়ে গেলে ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা। তারা অবিলম্বে শ্যালা নৌ পথ […]

বাংলাদেশকে ৮টি মেটাল সার্ক বোট দিলো যুক্তরাষ্ট্র

সাগরে চোরাচালান প্রতিরোধ এবং জলদস্যু দমনে কোস্টগার্ড পূর্ব জোনকে দ্রুতগামী ও অত্যাধুনিক আটটি মেটাল সার্ক বোট হস্তান্তর করেছে বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। একইসাথে দুর্যোগ মোকাবেলা ও উপকূলীয় অঞ্চলে দুর্যোগ পরবর্তী সেবা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় নির্মিত কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার-সিসিএমসি হস্তান্তর করা হয়। দুপুরে চট্টগ্রামে কোস্টগার্ডের পূর্ব জোনের সদর দফতরে মার্কিন দূতাবাসের পক্ষে মেজর […]

শঙ্কা কাটেনি তামিমের

সামনেই বিশ্বকাপ ক্রিকেট। কিন্তু খবরটা টাইগার ওপেনার তামিম ইকবালের জন্য মোটেও সুখকর নয়। কারণ, ইনজুরিতে থাকা তামিমের সেরে উঠতে লাগতে পারে অস্ত্রোপচার। সেক্ষেত্রে ঢাকা প্রিমিয়ার লিগে খেলাতো অনিশ্চিতই, আশংকা আছে বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হওয়া নিয়েও। এমনটাই জানিয়েছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী। এ বছরের শুরু থেকেই ক্রিকেট মাঠে নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারছিলেন না […]

‘বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি আন্দোলনের হুমকি দিলেও তাদের ডাকে জনগণ সাড়া দেবে না। কারণ দেশের জনগণ আওয়ামী লীগের সাথে আছে। সোমবার দুপুরে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মামলার সাজা পাওয়ার ভয়েই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভুল বকছে বলেও মন্তব্য […]

বিনা ভোটে আর কাউকে ক্ষমতায় আসতে দেয়া হবে না’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা ভোটে আর কাউকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌরমুক্ত ময়দানে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে মির্জা ফখরুল আরো বলেন, ৫ […]

সুন্দরবনের ক্ষতি নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই’

সুন্দরবনের শ্যালা নদীতে ট্যাংকার ডুবির ঘটনায় যে ক্ষতি হয়েছে তা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন। সুন্দরবন রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে সুন্দরবনের জয়মনির ঘোল এলাকা পরিদর্শনে আসেন বিএনপি’র ৬ সদস্যের প্রতিনিধি দল। এসময়, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাফিজ উদ্দিন। […]

আরো ৫০০ জঙ্গির মৃত্যুদন্ড কার্যকর করবে পাকিস্তান

আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্তত ৫শ জঙ্গি সদস্য ও সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করবে পাকিস্তান সরকার। নাম প্রকাশ করতে অনিচ্ছুক দুই সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এরই মধ্যে ৬ সন্ত্রাসীকে ফাঁসি দিয়েছে পাকিস্তান সরকার। পেশোয়ারে তালেবান হামলার পরই সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যকরের নিষেধাজ্ঞা তুলে নেয়ার সপ্তাহ না পেরুতেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। […]

ট্যাংকার ডুবি: জাতিসংঘের প্রতিনিধি দল সুন্দরবনে

শ্যালা নদীতে ট্যাংকার ডুবির ঘটনায় সুন্দরবনের ক্ষয়ক্ষতি নির্ধারণে জাতিসংঘের ২৫ সদসের প্রতিনিধি দল সুন্দরবন এলাকায় অবস্থান করছেন। সোমবার বিকেলে মংলায় পৌঁছে পূর্ব সুন্দরবন বিভাগের ডাক বাংলোতে উঠেছেন তারা। প্রতিনিধি দলের প্রধান অ্যামিলিয়া ওয়ালসন জানিয়েছেন, কয়েক দিন অবস্থান করে সুন্দরবনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান শেষে ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন তিনি। এর […]

‘বিএনপি-জামায়াত ক্ষমতায় এলেই মসজিদ, মন্দির-গির্জায় হত্যাযজ্ঞ চালায়’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলেই পাক হানাদার-বাহিনীর মতো মসজিদ, মন্দির-গির্জায় হত্যাযজ্ঞ চালায়। দশম সংসদ নির্বাচনের আগেও আন্দোলনের নামে তারা সহিংসতা চালিয়েছে। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় গণভবনে প্রার্থনা সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। সঙ্গীতে প্রধানমন্ত্রীও গলা মেলান। […]

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আব্দুল মতিন ॥ তালা(সাতীরা)সংবাদদাতা : রবিবার বিকালে তালা উত্তরণ আইডিআরটিতে কমিউনিটি লিগ্যাল এইড সার্ভিসেস ইন দ্যা সাউথ ওয়েষ্ট অফ বাংলাদেশ (সিএলএএসএসবিডি) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য সরকারের সহায়তায় এবং বেসরকারী সং¯’া উত্তরণ কর্তৃক বাস্তবায়িত সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য […]

কৃষি ও পল্লী ঋণে সুদের হার ২ শতাংশ কমেছে

অগ্রাধিকার খাত হিসেবে কৃষি ও পল্লী ঋণে সুদের হার ২ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আমানত ও ঋণের সুদ হারের নিম্নমুখী প্রবণতা বিবেচনায় রেখেই সুদ হারের ঊর্ধ্বসীমা ১৩ শতাংশ থেকে ১১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ২০১৫ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত।