চুপিচুপি চলে গেলেন রিজভী!

rizvi_bnp_swadeshnews24বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাসপাতাল ছেড়েছেন। তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ছিলেন। তবে তাঁর হাসপাতাল ছাড়ার বিষয়ে কর্তৃপক্ষ ও পুলিশ কিছুই জানে না।
জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, রুহুল কবির রিজভী গতকাল রাতে হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন বলে শুনেছি।
আজ সকালে রিজভীর মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।
অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার মফিজুল ইসলাম বলেন, আজ ভোর চারটার পর থেকে রিজভীকে পাওয়া যাচ্ছে না। তিনি হাসপাতালের দশম তলায় ছিলেন।
হাসপাতাল ছাড়ার ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে কি না—জানতে চাইলে অ্যাপোলো হাসপাতালের ওই কর্মকর্তা বলেন, ‘কেউ পালিয়ে গেলে, কী করে আনুষ্ঠানিকতা করব?’
রিজভীর হাসপাতাল ছাড়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান আজ প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁকে আটক বা গ্রেপ্তার করিনি। তিনি অসুস্থ ছিলেন। এ কারণে আমরা তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তিনি হাসপাতাল ছেড়েছেন, নাকি হাসপাতালে আছেন, তা আমরা জানি না।’
গত শনিবার দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে নিয়ে যায়। তাঁকে ‘অসুস্থ’ দাবি করে একটি অ্যাম্বুলেন্সে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় ডিবি।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের