নোকিয়া ফোনে চার্জ থাকবে ১মাস, দাম মাত্র ২হাজার টাকা
নকিয়াকে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কিনে নেওয়ার পর থেকে নকিয়া ফোন ব্যবহারের সুযোগ হারায় গ্রাহকরা। তবে নকিয়া ব্র্যান্ড নাম ব্যবহার করে বাজারে নতুন ফোন আনছে মাইক্রোসফট। নকিয়া ২১৫ নামের নতুন এই মডেলটির দাম মাত্র ২৯ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ২২৭১ টাকা। এই মডেলটিকে ইন্টারনেট ব্যবহারের উপযোগী এন্ট্রি লেভেলের সবচেয়ে কমদামের ফোন বলে দাবি করেছে […]
বারমুডা ট্রায়াঙ্গল পৃথিবীর অমীমাংসিত রহস্য
বারমুডা ট্রায়াঙ্গল ! পৃথিবীর রহস্যময় স্থানগুলোর তালিকা করা হলে সে তালিকার প্রথম দিকে থাকবে এই নামটি । রহস্যময়, ভূতুড়ে, গোলমেলে, অপয়া সব বিশেষণই বারমুডা ট্রায়াঙ্গলের জন্য উপযুক্ত । সারা বিশ্বজুড়ে সব চাইতে অলোচিত রহস্যময় অঞ্চল হচ্ছে এই বারমুডা ট্রায়াঙ্গল । এর রহস্য উদঘাটনের জন্য অসংখ্য গবেষণা চালানো চয়েছে, এই স্থানকে নিয়ে অন্তর্জাতিক গনমাধ্যমে অসংখ্য প্রতিবেদন […]
কলকাতার মাঠে মাহি
একদিকে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এসকে মুভিজের প্রথম উদ্যোগ, অন্যদিকে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্য—এই তিন দেশের লোকেশনে ছবিটির শুটিং। মাহির বিপরীতে কলকাতার চলচ্চিত্র তারকা অঙ্কুশের অভিনয় এবং ছবিটির পরিচালক অশোক পতি তো আছেনই। এসব নিয়ে রোমিও ভার্সেস জুলিয়েট ছবির আলোচনা কম হয়নি। এ আলোচনায় নতুন মাত্রা দিতে রোমিও ভার্সেস জুলিয়েট নিয়ে […]
হাজীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এসময় আহত হয়েছেন অর্ধশতাধিক। মঙ্গলবার রাতে হাজীগঞ্জের টোরাগড় এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, টোরাগড় এলাকায় আওয়ামী লীগ বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে এলাকার সাধারণ মানুষসহ অর্ধশতাধিক আহত হয়। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, কুমিল্লায় ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কয়েকজনকে […]
জাতিসংঘের সদর দপ্তরের সামনে শেখ হাসিনার ছবিতে আগুন দিয়ে বিক্ষোভ
শেখ হাসিনার ছবিতে আগুন দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে পুলিশের ছোঁড়া পিপার স্প্রে ও টিয়ার গ্যাসে অসুস্থ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ সমাবেশ থেকে প্রতিবাদ জানায় তারা। গত সোমবার বিকেলে ‘গণতন্ত্র হত্যা’ দিবসের কর্মসূচি অনুযায়ী জাতিসংঘের […]
সরকারের ভয় জনতার মঞ্চ বা হেফাজত স্টাইলের কর্মসূচি
মধ্যবর্তী নির্বাচন আদায়ে মরিয়া বিএনপি জনতার মঞ্চ বা হেফাজত স্টাইলে কর্মসূচি পালন করতে চায়। দলটির লক্ষ্য এ বছরের মে মাস নাগাদ নির্বাচন আদায়। এর আগে সংলাপে বসতে সরকারকে বাধ্য করা। এছাড়া চাপে ফেলে নির্বিঘ্নে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও নিশ্চিত করতে চায় বিএনপি। এসব লক্ষ্য পূরণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিত্রদের জানুয়ারিতে এমন কর্মসূচির বার্তাই […]
সেনবাগের পরিস্থিতি শান্ত, আটক ৭
নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারের পরিস্থিতি আজ বুধবার শান্ত রয়েছে। সেখানে গতকাল মঙ্গলবারের হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িত সন্দেহে বিএনপি ও ছাত্রশিবিরের সাত কর্মীকে আটক করা হয়েছে। সেবারহাট বাজারে গতকাল ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে পুলিশের ছয় সদস্যসহ কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। হামলাকারীরা সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে ও অর্ধশতাধিক […]
কারিনার মতো আলিয়া!
তিন বছর আগে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেকের পরপরই আলিয়া ভাটের সঙ্গে ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খানের তুলনা করা হয়েছিল। পরবর্তী সময়ে আরও বহুবার কারিনাকে নকল করার চেষ্টা করেছেন আলিয়া। এমনকি প্রিয় অভিনেত্রী কারিনার মতো হতে চান বলে স্বীকারোক্তিও দিয়েছিলেন তিনি। তাঁর চেষ্টা সম্ভবত সফল হয়েছে। সম্প্রতি আলিয়াকে কারিনার মতো বলে রায় […]
মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে
দেশের উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে আজ বুধবার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা […]
আসুস আনল চার জিবি র্যামের ফোন
চার জিবি র্যাম দিয়ে জেনফোন২ নামের একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে আসুস। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনের ইলেকট্রনিক কনজুমার শো (সিইএস) উপলক্ষে এই ফোনটি উন্মুক্ত করেছে আসুস। আসুস জানিয়েছে, সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ফুল এইচডি ডিসপ্লের ফোনটিতে ট্রুভিভিড নামের বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যাতে ডিসপ্লের পারফরম্যান্স আরও উন্নত হবে। স্মার্টফোনটিতে […]
চার দিন ধরে অবরুদ্ধ খালেদা
চতুর্থ দিনেও অবরুদ্ধ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত শনিবার রাত সাড়ে ১১টা থেকে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। তবে আজ পুলিশের সংখ্যা কিছুটা কম। আজও প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে। কার্যালয়ের সামনের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য রাখা ১১টি ট্রাক গতকাল রাতে সরিয়ে […]
চুপিচুপি চলে গেলেন রিজভী!
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাসপাতাল ছেড়েছেন। তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ছিলেন। তবে তাঁর হাসপাতাল ছাড়ার বিষয়ে কর্তৃপক্ষ ও পুলিশ কিছুই জানে না। জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, রুহুল কবির রিজভী গতকাল রাতে হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন বলে শুনেছি। আজ সকালে রিজভীর মুঠোফোনে […]
তারেকের বক্তব্য প্রচার নিষিদ্ধের ব্যবস্থা নিতে নির্দেশ
আইনের দৃষ্টিতে পলাতক থাকা অবস্থায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সব ধরনের মিডিয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা নিতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের […]
পাবনার চাটমোহরে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা
পাবনার চাটমোহরে মঙ্গলবার বিকেলে সাবিনা খাতুন (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূকে গলায় শাড়ী পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবী। সে উপজেলার ধরইল গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বাড়ির সবার অগোচরে মঙ্গলবার বিকেল ৪ টার দিকে শাড়ীর আঁচল দিয়ে নিজ ঘরে ফাঁস নিয়ে আত্মহত্যা করার […]
পাবনায় ৩ বছরের শিশু ধর্ষণ, মেডিকেল রিপোর্টের অপেক্ষায় পুলিশ!
পাবনার বেড়া উপজেলার হাটাইল আড়াইল গ্রামে মীম নামের ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশু মীম ঐ এলাকার আবুল বাশারের কন্যা। গত ৩ জানুয়ারী শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারী শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শিশু কন্যা মিম বাড়ীর সামনে খেলা করছিল। এ সময় পার্শবর্তী বাড়ীর মীর ফকির […]