ব্রেয়াকিং নিউজ
ব্রেয়াকিং নিউজ

যুক্তরাষ্ট্রের মধ্য ও পশ্চিমাঞ্চলে চলতি শতকের শেষ দিকে বড় ধরনের দীর্ঘস্থায়ী খরা দেখা দিতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন। গত এক হাজারের বেশি সময়ের মধ্যেও দেশটিতে এত মারাত্মক খরা হয়নি। খবর এএফপি ও বিবিসির।
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের পৃথিবী ও বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের সহকারী অধ্যাপক টবি অল্ট গত বৃহস্পতিবার বলেন, ভবিষ্যতের সম্ভাব্য খরার এ মাত্রার আভাস দেখে তিনি সত্যিই বিস্মিত। এ ধরনের প্রবল শুষ্কতাকে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতোই ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে মোকাবিলা করতে হবে।
টবি অল্ট বলেন, জলবায়ুতে দ্রুত পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলার পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্রে অন্তত ৩৫ বছর স্থায়ী মারাত্মক খরার ঝুঁকি রয়েছে। খনিজ তেলের মতো জীবাশ্ম জ্বালানি ব্যাপকভাবে ব্যবহারের ফলে জলবায়ুতে এ পরিবর্তন ঘটছে।
যুক্তরাষ্ট্রে এ ধরনের দুর্যোগ সর্বশেষ কয়েক শতাব্দী আগে দেখা দিয়েছিল। ১৩ শতকের শেষ দিকে একাধিক সভ্যতা ধ্বংস হওয়ার কারণ হিসেবে এ রকম দুর্যোগকে দায়ী করা হয়। জনসংখ্যা বৃদ্ধি এবং পানির উৎসের ওপর বেশি নির্ভরশীলতার কারণে খরার ঝুঁকি আগের চেয়ে মারাত্মক।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে গত ১৪ বছরের মধ্যে প্রায় ১১ বছরই খরা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *