হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় চিরবিদায় জানানো হলো আততায়ীর গুলিতে নিহত রাশিয়ার বিরোধীদলীয় নেতা বোরিস নেমৎসভকে। রাজধানী মস্কোয় প্রিয় নেতার শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেন হাজার হাজার শোকবিহ্বল মানুষ। শ্রদ্ধা নিবেদন ও সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে মস্কোর ট্রয়েকুরোভস্কয় কবরস্থানে দাফন করা হয় নেমৎসভকে। তবে শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেয়নি দেশটির বিরোধীদলীয় নেতা ও ইইউ এর বেশ কয়েকজন রাজনীতিবিদ। গত শুক্রবার, মস্কোর ক্রেমলিন সংলগ্ন একটি ব্রিজে আততায়ীর গুলিতে নিহত হন নেমৎসভ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে, একে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড উল্লেখ করে প্রথম থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিযুক্ত করে আসছে বিরোধীদল। Post navigation পাকিস্তান সফরে ভারতের পররাষ্ট্র সচিব চীনের হেনান প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ২০