পাকিস্তানে লাহোরের ইয়োহানাবাদ এলাকায় দুইটি চার্চে রবিবার পৃথক দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশু ও এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন। খবর ডননিউজের।
তেহরিক-ই-তালেবান (টিটিপি) সংশ্লিষ্ট জামাতুল আহরার এ হামলার দায় স্বীকার করেছে।
খ্রীষ্ঠান অধ্যুষিত ওই এলাকার ক্যাথলিক চার্চ ও খ্রিষ্ট চার্চে রবিবারের প্রার্থনাকে কেন্দ্র প্রচুর লোক জমায়েত হয়েছিল।
এক প্রত্যক্ষদর্শী জানান, চার্চের ভেতরে প্রবেশের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। ভেতরে প্রবেশে ব্যর্থ হয়ে গেটের সামনেই বিস্ফোরণ ঘটায় ওই ব্যক্তি।
হতাহতদের লাহোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু ও এক পুলিশ সদস্যও রয়েছেন।
এদিকে বোমা হামলার পরপরই সন্দেহভাজন এক যুবককে পিটিয়ে হত্যা করেছে উচ্ছৃঙ্খল জনতা।
২০১৩ সালে পেশোয়ারের একটি চার্চে বোমা হামলার ঘটনায় ৮০ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *