কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

আবদুল হামিদ

রাষ্ট্রপতি আবদুল হামিদ তিনদিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ যাচ্ছেন। তিনি বিকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় যাবেন। বিকালে তিনি ইটনায় যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন করবেন। পরে তিনি তার নিজ বাড়ি মিঠামইনে যাবেন এবং মিঠামইনের কামালপুর গ্রামের নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। শুক্রবার পর্যন্ত তিনি নিজ বাড়িতেই থাকবেন।

পরদিন শনিবার বিকালে মিঠামইন থেকে কিশোরগঞ্জ যাবেন। কিশোরগঞ্জ সার্কিট হাউসে তিনি পর্যায়ক্রমে সাংবাদিক, আইনজীবী, মুক্তিযোদ্ধা, সরকারি গুরুদয়াল কলেজের শিক্ষক, পূজা উদযাপন পরিষদ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করবেন। শনিবার বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তার সফর উপলক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসক এস.এম. আলম জানিয়েছেন।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের