বেসিস এর পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপ চ্যালেঞ্জ’

বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৫’ আগামীকাল থেকে ঢাকা এবং চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে। ঢাকায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি) শুক্রবার সকাল ১০টা থেকে টানা শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে (আইআইইউসি) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজনটি প্রত্যক্ষভাবে দেখতে বাংলাদেশে […]

লার্নিং ওয়েবসাইট Lynda কিনে নিলো সোশ্যাল নেটওয়ারকিং সাইট Linked-in

অনলাইন লার্নিং ওয়েবসাইট লিন্ডা কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে লিংকডইন। আজ এক আনুষ্ঠানিক ঘোষণায় লিংকডইন জানায়, ১৫০ কোটি ডলারের বিনিময়ে এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মোট মূল্যের ৫২ শতাংশ নগদ এবং ৪৮ শতাংশ স্টক, এই হিসেবে লিন্ডার সাথে চুক্তি করেছে লিংকডইন। জানা গেছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে এই চুক্তি কার্যকর হতে পারে। পৃথক বিবৃতিতে উভয় […]

বনভূমি দখলদারদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ

উখিয়ার মাছকারিয়া এলাকায় সরকারি বনভূমি দখলকারীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষ শুরু হয়ে এখনো চলছে। জেলা প্রশাসনের নির্দেশে এখানে নির্মিত অবৈধ বসতঘর উচ্ছেদ করতে গেলে সংঘর্ষ বাধে। এতে দখলদারদের হামলায় ১০ বনকর্মী আহত ও ৫ জনকে অপহরণ করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অপহৃতদের এখনো খোঁজ মেলেনি। তবে কারোর […]

রিজভীর ৩ মামলায় জামিন নাকচ

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমদকে নাশকতার তিন মামলায় জামিন দিতে অস্বীকৃতি জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল ইসলাম মোল্লা জামিনের আবেদনের শুনানি শেষে ওই আদেশ দেন। রিজভীর আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, জামিন আবেদন নাকচের তিনটি মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার দু’টি ও মিরপুর থানার একটি মামলা রয়েছে। এর আগে সিএমএম আদালতও ওই […]

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় খালেদার শোক

ফরিদপুর জেলার ভাঙ্গায় বাস দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানী এবং ২০ জনের মতো যাত্রী আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান। শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, সড়ক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং […]

জয় দিয়ে শুরু করলো সাকিবের কেকেআর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা রাইট রাইডার্স এবং ২০১৩’র চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্বাগতিক কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স […]

উইসডেনে’র সেরা ক্রিকেটার সাঙ্গাকারা

শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারাকে ২০১৫ সংখ্যার সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত করেছে ক্রিকেটের ‘বাইবেল’ খ্যাত উইসডেন অ্যালামনাক। ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দু’বার এ মর্যাদায় ভূষিত হলেন সাঙ্গাকারা। যুক্তরাষ্ট্র ভিত্তিক এ বার্ষরিক বইটিতে এর আগে ভারতের ভিরেন্দর শেওয়াগ ২০০৮ ও ২০০৯ সালে টানা দু’বার এ মর্যাদা পেয়েছিলেন। লঙ্কান সাবেক এ অধিনায়ক এর আগে ২০১১ সালে এ মর্যাদায় […]

কোতিনহোর একমাত্র গোলে শেষ চারে লিভারপুল

এফ এ কাপে ফিলিপ কোতিনহোর একমাত্র গোলে ব্ল্যাকবার্ন রোভার্সকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো লিভারপুল। এর আগে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রথম লেগের খেলায় গোলশুন্য ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ১-০ এগ্রিগেটেই শেষ চারে জায়গা করে নেয় অল রেডসরা। ইংলিশ প্রিমিয়ার লিগে পঞ্চমস্থানে থাকা লিভারপুল খেলার প্রথমার্ধ কয়েকটি সম্ভাবনা জাগালেও গোলের দেখা পায়নি। আর […]

মেসি, সুয়ারেজে বার্সার জয়

লা লিগার ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। অপেক্ষাকৃত দুর্বল আলমেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা। দলের হয়ে জোড়া গোল করেন সুয়ারেজ। ম্যাচের শুরুতে বার্সা কোচ লুইস এনরিক ব্রাজিল তারকা নেইমারকে মূল একাদশে না রেখে ৪-৩-৩ ফরমেশনে নিজের শিষ্যদের খেলাতে থাকেন। আক্রমণভাগে মেসি, সুয়ারেজদের সঙ্গে যোগ দেন ইভান রেকিটিক, […]

২০০ ইয়াজিদিকে ছেড়ে দিয়েছে আইএস

ইরাকের মসুলে আটক ইয়াজিদি সম্প্রদায়ের দুইশ’ বন্দিকে ছেড়ে দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বুধবার (০৮ এপ্রিল) সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের দুইশ’ বন্দিকে কুর্দিশ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়। মুক্তিপ্রাপ্ত বন্দিদের বেশিরভাগই বৃদ্ধ ও শিশু। ইরাকি উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে পেশমার্গা কমান্ডার হিওয়া আব্দুল্লাহ জানান, মোট দুইশ’ ২৬ জনকে মুক্তি […]

বোস্টন হামলায় সারনায়েভ অভিযুক্ত

২০১৩ সালে বোস্টন ম্যারাথনে বোমা হামলার দায়ে জোখার সারনায়েভ অভিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে আনীত সব অভিযোগে প্রমাণিত হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) ম্যাসাচুসেটস আদালতের জুরি সারনায়েভের বিরুদ্ধে আনীত ৩০টি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন। অভিযোগগুলোর মধ্যে বেশ কয়েকটিতেই তার মৃত্যুদণ্ড হতে পারে। তবে আদালত এখনো তার রায় জানাননি। ২০১৩ সালের এপ্রিলে ওই বোমা হামলায় তিন […]

পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণে পাঁচ পরাশক্তি ব্যর্থ

বৈশ্বিকভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণে পাঁচ পরাশক্তি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ইরান। সেই সঙ্গে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণেরও প্রস্তাব করেছে দেশটি। বুধবার (০৮ এপ্রিল) জাতিসংঘের নিরস্ত্রীকরণ কমিশনকে এ কথা বলেন ইরানের উপ-রাষ্ট্রদূত গোলাম হোসেন দেহগণি। এসময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণে তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেও […]

মানবিক সহায়তা পৌঁছেছে ইয়েমেনে

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে মানবিক সহায়তা দিতে বন্দর নগরী এডেনে আড়াই টন ওষুধ বোঝাই একটি জাহাজ ভিড়েছে। সেই সঙ্গে রেডক্রসেরও শল্য চিকিৎসকের একটি দলও সেখানে পৌঁছেছেন বলে জানা গেছে। সংঘর্ষ শুরুর পর দেশটিতে এই প্রথম কোনো মানবিক সহায়তা পৌঁছাল। বুধবার (০৮ এপ্রিল) এসব সহয়তা এডেন বন্দরে পৌঁছায় বলে আন্তর্জাতিক মানবিক সহায়তাদানকারী সংস্থা রেডক্রস ও ডক্টর্স উইথআউট বর্ডার্স […]

সাতক্ষীরায় ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার

সাতক্ষীরায় অভিযান চালিয়ে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে পাচারের সঙ্গে জড়িতদের আটক করতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ১১টার দিকে সদর উপজেলার বাশদাহ ইউনিয়নের গড়িয়াডাঙ্গা মাঠ থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির কোম্পানি কমান্ডার হায়দার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের […]

মিন্টুর বিষয়ে ‘নো অর্ডার’, প্রার্থিতা নিয়ে দুই মত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিলের বিষয়ে হাইকোর্টে খারিজ হয়ে যাওয়া রিটের বিষয়ে কোনো আদেশ দেননি (নো অর্ডার) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এই ‘নো অর্ডার’ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ […]