ইয়েমেনে আটকে পড়া ২৭২ বাংলাদেশিদের মধ্যে ১১ বাংলাদেশি শুক্রবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতি বিমানবন্দরে পৌঁছেছেন। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে উদ্ধার কাজে ভারতের সহযোগিতা চাওয়া হয়।উদ্ধারকৃত ২৭২ জনের মধ্যে পাঁচজন নারী ও পাঁচজন শিশু আছে বলে নিশ্চিত করেছে ভারতীয় দূতাবাস। আলাদা আলাদা বার্তার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে এটি নিশ্চিত করেছেন ভারতীয় দূতাবাস। ভারতীয় জাহাজের সাহায্যে এই উদ্ধারকাজ চালানো হয়।আজ শুক্রবার দূতাবাস টুইটের মাধ্যমে জানায়, বাংলাদেশ ২৭২ জনকে আল হুদায়দাহ শহর থেকে আইএনএস সুমিত্রা জাহাজের মাধ্যমে উদ্ধার করেছে। যার মধ্যে পাঁচজন শিশু ও পাঁচজন নারী রয়েছে। Post navigation ২০০ ইয়াজিদিকে ছেড়ে দিয়েছে আইএস মুম্বাই হামলার সন্দেহভাজন মূল হোতা জাকিউর জামিনে মুক্তি