বহুল আলোচিত মুম্বাই হামলার সন্দেহভাজন মূল হোতা জাকিউর রহমান লাকভিকে জামিনে মুক্তি দিয়েছে পাকিস্তান।শুক্রবার সকালে জামিনে মুক্তি পেয়েছেন জাকিউর রহমান লাকভি।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, লাকভির মুক্তির ঘটনাকে দুর্ভাগ্যজনক ও হতাশাব্যঞ্জক বলে আখ্যায়িত করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে ২০০৮ সালে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৬৫ জন নিহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে লাকভিসহ সাতজনের বিচার চলছে।লাকভি পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে জড়িত ছিলেন। তাকে ২০০৮ সালের ৭ ডিসেম্বর গ্রেফতার করে পাকিস্তান। Post navigation ইয়েমেন থেকে ঢাকায় ফিরলেন ১১ বাংলাদেশি অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ৫০০ মিটার নদী পার হলেন স্বামী