সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পুঁৎল্যান্ডে জাতিসংঘের দপ্তরে বোমা হামলার ঘটনায় অন্তত ৯জন নিহত হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবদি জানিয়েছেন, জাতিসংঘের দপ্তরে সংস্থাটির কর্মীদের বহনকারী একটি গাড়িতে বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত ৯জন নিহত হয়েছে। যাদের দু’জন কেনীয় ও সাতজন সোমালী নাগরিক রয়েছেন বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলা হয়েছে, আঞ্চলিক রাজধানী গারোয়েতে অবস্থিত দপ্তরটিতে গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। জাতিসংঘের একটি বাসে বেশ কয়েকটি লাশ পড়ে থাকার ছবিও দেয়া হয়েছে। বিস্ফোরণে বাসটির উপরের অংশ উড়ে গেছে বলে দেখা গেছে। Post navigation ভূমধ্যসাগরে নৌকাডুবি: এক বাংলাদেশি উদ্ধার বিএনপি চেয়ারপারসনের ওপর হামলা যুক্তরাষ্ট্রের নিন্দা, অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচনের তাগিদ