পুলিশের জরিপ রিপোর্ট: ভোটের হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে

নানা প্রতিকূলতার মধ্যেও ৩ সিটি নির্বাচনে ২০ দল সমর্থিত মেয়র প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিশেষ করে বেগম খালেদা জিয়া ভোটের মাঠে নামার পর পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে শুরু করেছে।

ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে পুলিশের করা একটি জরিপের প্রাথমিক ফলাফলে এমনটি বেরিয়ে এসেছে বলে জানা গেছে।

পুলিশের এই জরিপের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো জমা দেওয়া হয়নি বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জরিপের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ঢাকার দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের প্রথম দিকে ২০ দল সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা ছিল। উত্তরে আনিসুল হকও বিএনপির প্রার্থীর চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিলেন। কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় মাঠে নামা এবং বিশেষ করে তার গাড়িবহরে হামলার ঘটনার পর থেকে হিসাব-নিকাশ অনেকটাই পাল্টে গেছে।

ঢাকা উত্তর-দক্ষিণে এখন ২০ দল সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জরিপের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে।

অপরদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাসির উদ্দিন ২০ দল সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুর আলম থেকে অনেক পিছিয়ে আছেন বলেও জরিপে বেরিয়ে এসেছে।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা