কুলিয়ারচরে বাল্য বিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে কর্মশালা

স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বাস্থবায়নাধীন উপজেলা গভর্ন্যান্স প্রকল্পের সহায়তায় কুলিয়াচর উপজেলার লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে গত শনিবার দিনব্যাপী বাল্য বিবাহ ও যৌন হয়রানি (ইভটিজিং) প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মেজর (অব) নূরল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. এমদাদুল হক চৌধুরী, বিশেষ অতিথি […]
কিশোরগঞ্জে ভেজাল মসলা কারখানার সন্ধান

কিশোরগঞ্জে র্যাবের অভিযানে ভেজাল মসলা কারখানার সন্ধান পাওয়া গেছে। ৮০০ কেজি ভেজাল মসলা জব্দ করে বিনষ্ট করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত দুই বছরের কারাদন্ড দিয়েছে কারখানা মালিক আবুল কাশেমকে (২৮)। এএসপি আব্দুল কাদিরের নেতৃত্বে কিশোরগঞ্জের র্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা গত সোমবার সকালে শহরতলির সতাল এলাকায় অভিযান চালিয়ে ভেজাল মসলা কারখানার সন্ধান পায়। সেখানে চালকলের আড়ালে সদর উপজেলার […]
নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত

নাটোরের নলডাঙ্গায় সৈয়দপুর হতে খুলনা গামী রুপসা এক্্রপ্রেস ট্রেনের ধাক্কায় জনি নামের এক যুবক গুরুতর আহত হয় । ।ঐ যুবক এ সময় মোটরসাইকেল নিয়ে রেলষ্টেশনের কাছে রেল গেট পার হওয়ার চেষ্টা করছিল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বুধবার দুপুর ১২টায় উপজেলার নলডাঙ্গার লোকমান আলীর ছেলে জনি(২৭) মোটরসাইকেল নিয়ে নলডাঙ্গা রেলষ্টেশনের রেল গেট পার হওয়ার চেষ্টা […]
চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌর এলাকায় পানিতে ডুবে ইশতিয়াক আহমেদের (২) মৃত্যু হয়েছে। জেলার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান শিশু মৃত্যু বিষয়টি আজ বুধবার দুপুরে নিশ্চিত করেন। মৃত ইশতিয়াক শিশুটি খাটরা বিলওয়াই গ্রামের হেমায়েত উল্যাহর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সবার অগোচরে ইশতিয়াক বাড়ির পুকুরে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার […]
কক্সবাজার হোটেল মোটেল জোন থেকে চিহ্নিত প্রতারক মহিলা আটক

কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনে’র ঢাকা কটেজ থেকে আলোচিত সেই কক্সবাজারের চিহ্নিত প্রতারক ও পতিতা জান্নাতুল ফেরদৌসকে আটক করেছে পুলিশ। ২২ এপ্রিল দুপুর ১ টায় হোটেল মোটেল জোনের কটেজ এলাকা থেকে কক্সবাজার সদর মডেল থানার টিএসআই সোলাইমান গোপন সংবাদের ভিক্তিতে প্রতারক মহিলাকে হোটেলের কক্ষ থেকে আটক করে। তবে অভিযান চালানোর সময় ঘটনাস্থল থেকে কটেজ এর […]
শেষ একদিনের ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বাংলা ওয়াশ করল বাংলাদেশ। পাকিস্তান এর দেওয়া ২৫১ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগাররা……
ঢাকায় নির্বাচন উপলক্ষে সংসদ ভবনে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের এমপি’র ডাকা এক মতবিনিময় সভা

জামিলুর রহমান , স্বদেশ নিউজ ২৪ ডট কম : গতকাল জাতীয় সংসদ ভবনে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের এমপি মোঃ গোলাম মোস্তোফা বিশাস এর ডাকা এক মতবিনিময় সভার আয়োজন করা হয় । উক্ত আলোচনায় এমপি বলেন , বর্তমান সরকার সন্ত্রাস বিরুদ্ধে কাজ করছে আর এই সরকার জনগণের বিশ্বাস অর্জন করেছে । তাই আমি মনে করি , এই নির্বাচনে […]
ব্রাউজার এর সার্চ হিস্টোরির কপি রাখা যাবে গুগলে
সার্চ জায়ান্ট গুগল ব্যবহারকারীকে তার সার্চ হিস্টোরি দেখার সুযোগ করে দিয়েছিল বেশ আগেই। আর বর্তমানে তারা ব্যবহারকারীকে অনেক পুরনো সার্চ দেখার এবং ডাউনলোড করার সুবিধা দিবে। গুগল অ্যাকাউন্টে নতুন এই ফিচার যুক্ত করার ফলে ব্যবহারকারী আগের সব হিস্টোরি ডাউনলোড করে নিতে পারবে। গুগলের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, একজন ব্যবহারকারী তার সকল সার্চ হিস্টোরি গুগল […]
বাজারে আসছে এক্সপেরিয়া Z4 সনি’র নতুন স্মার্টফোন
সনি’র এক্সপেরিয়ার জেড ৪ ফোন নিয়ে নানা সময়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। তবে এবার তারা মুখ খুলল স্মার্টফোনটির কনফিগারেশন নিয়ে। তথ্যমতে, এক্সপেরিয়া জেড৪ এর ডিসপ্লে হবে ৫.২ ইঞ্চির, যা এইচডি ১০৮০*১৯২০ রেজ্যুলেশন সমৃদ্ধ। এতে থাকবে ৬৪ বিটের অক্টা কোর স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর এবং ৩ গিগাবাইট র্যাম। স্টোরেজ সুবিধার জন্য ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। চাইলে একে […]
বাংলাদেশ ক্রিকেটের সামনে ইতিহাস গড়ার হাতছানি
আজ দুপুর ২ টায় ঢাকার মিরপুর জাতীয় স্টেডিয়ামে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান । প্রথম ম্যাচে ৭৯ রানের বড় জয় পায় বাংলাদেশ এবং দ্বিতীয় ম্যাচে ৭উইকেটের ধারাবাহিক জয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।আজ বাংলা ওয়াশের উদ্দেশ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ । সারা ক্রিকেট বিশ্ব আজ তাকিয়ে থাকবে টাইগার দের দিকে । পারবে কি বাংলাদেশ […]
খালেদার নিরাপত্তা বাহিনীই মানুষের ওপর গুলি করে বললেন মেনন ।
এবার উল্টো খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীই সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে উসকানি দিয়ে নির্বাচন পরিবেশ বিনষ্টেরও অভিযোগ করেন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, শান্তিপূর্ণ, আনন্দময় পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত […]
পদত্যাগপত্র দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে বিপর্যস্ত দক্ষিণ কোরীয় প্রধানমন্ত্রী লি ওয়ান কো সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দেশটির প্রেসিডেন্ট পার্ক জেন হে বর্তমানে রাষ্ট্রীয় সফরে পেরুতে থাকায় এখনও দেশটির প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন তিনি। বিবিসি। লির পদত্যাগপত্র জমাদানের খবর পেয়ে বিবৃতি দিয়েছেন পার্ক। বিবৃতিতে লির প্রতি সমবেদনা জানালেও পদত্যাগপত্র গ্রহণের ব্যাপারে কিছু উল্লেখ করেননি তিনি। চার দিনের সফর শেষে […]
২০ বছরের কারাদণ্ড, মুরসির ।
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তিনি ক্ষমতায় থাকা কালে ২০১২ সালে বিরোধী প্রতিবাদকারীদের গ্রেফতার ও তাদের ওপর নির্যাতন চালানোর হুকুম দেওয়ার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছে। ২০১২ সালের ৫ই ডিসেম্বর তিনি তার প্রাসাদের সামনে থাকা বিক্ষোভকারীদের বেশ কয়েকজনকে নির্যাতন করেছে বলে রায়ে জানিয়েছে আদালত। তবে মি. মুরসিকে […]
এটমবোমাও ধ্বংস করতে পারে না বিশেষ প্রজাতির এই গাছ ।
বিশ্বের সব চাইতে শক্তিশালী এক অস্ত্রের নাম এটমবোমা। যেখানে পড়বে সেখানেই ধ্বংস। কিন্তু পৃথিবীতে এমন এক বৃক্ষের খোঁজ পাওয়া গেছে যে বৃক্ষকে ধ্বংসাত্মক এটম বোমাও ধ্বংস করতে পারবে না। এই গাছটির সন্ধান পাওয়া গেছে জাপানের হিরুসীমা নামক একটি শহরে। লরহলঁ নঁষধনধ গাছটির নাম জিংজু বিলাবা। ঐ শহরের যে স্থানে এটমবোমা বিস্ফোরণ হয়েছিল সেখান থেকে প্রায় […]
বাংলাদেশে চালু হলো না ফ্রি ইন্টারনেট ।
অবশেষে নানা জটিলতায় চালু হলো না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারনেট ডট অর্গ (ফ্রি ইন্টারনেট)। দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের ‘ফ্রি ইন্টারনেট সেবা’ দিতেই ইন্টারনেট ডট অর্গ মঙ্গলবার চালুর কথা ছিল। কিন্তু কোনো কোনো পক্ষের অসহযোগিতার কারণে তা সম্ভব হচ্ছে না বলেন জানা গেছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অাইসিটি) বিভাগ সূত্রে মঙ্গলবার ‘ইন্টারনেট ডট […]