জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। তবে, এ ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

বুধবার ভোরে এ ভূ-কম্পন আঘাত হানে।

ভূ-কম্পনটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরের ৩৮.৯ কিলোমিটার গভীরে। এ ভূ-কম্পনের পরে কোনো সুনামি সতর্কতা জানায়নি জাপানের আবহাওয়া বিভাগ।

কিন্তু নিকটবর্তী ওফুনাতো ও শিনকানসেন শহরে সাময়িক বন্ধ রাখা হয়েছে বুলেট ট্রেনসহ সব ধরনের ট্রেন সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *