ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাল সনদসহ আটক ২

1438662927ঢাবি প্রক্টরের নেতৃত্বে রাজধানীর নীলক্ষেত বাকুশাহ মার্কেট থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের জাল সনদসহ ২ দোকান মালিককে আটক করেছে নিউ মার্কেট থানা পুলিশ। বুধবার বিকেল তিনটার দিকে তাদের বাকুশাহ মার্কেট থেকে আটক করা হয়। আটকরা হলেন-মায়ের দোয়া উদয়ন প্র্রিন্টার্স এর মালিক আজগর ভূঁইয়া (২৬) ও মো. আবদুস সামাদ(৩২)। বর্তমানে তারা নিউ মার্কেট থানা পুলিশের হেফাজতে রয়েছে। এসময় তাদের কাছ থেকে সার্টিফিকেট জাল করার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে ঢাবির প্রক্টরিয়াল টিম। জব্দকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে ঢাবির নামে তৈরিকৃত জাল সার্টিফিকেট, মার্কসিট, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্টিফিকেট ও মার্কসিট, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মার্কসিট, ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। এছাড়া দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নকল করার ১৪টি ছোট ও ৬৩টি বড় প্লেটসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। নিউ মার্কেট থানার ওসি মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে জানান, আটককৃতরা কম্পিউটার আর প্রিন্টার ব্যবহার করে এসব জাল সার্টিফিকেট তৈরি করে বিভিন্ন চাকুরি প্রার্থীদের কাছে পাঁচ থেকে দশ হাজার টাকায় বিক্রি করত। দোকানটা দ্রুতই সিলগালা করা হবে। তিনি আরো জানান, এই চক্রের সঙ্গে ঐ মার্কেটের আরো অনেকেই জড়িত থাকতে পারে। কাজেই আরো অভিযান চালানো হবে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের