টুইটে দীপিকার চ্যালেঞ্জ মোছামুছির খেলা

ঠিক বিপত্তি ঘটেনি। কিন্তু ঘটতেও পারতো। টুইটারে শাহরুখকে খানিকটা পাল্টা চ্যালেঞ্জই দিয়েছিলেন বাজীরাও ছবির সবার পক্ষে দীপিকা পাডুকোণ। যে দীপিকাকে বলিউডে তুলে ধরেছিলেন শাহরুখই। অবশ্য পরে সে টুইটের চ্যালেঞ্জ মুছে দিয়েছেন দীপিকা। আর শাহরুখ? এ নিয়ে চটলেও নাকি বাহ্যত তার কোনো প্রকাশ ঘটাননি তিনি। সঞ্জয় লীলা বনশালী তাঁর ‘বাজীরাও মাস্তানি ছবি মুক্তির দিনক্ষণ সব ঠিকঠাক […]
পিসিকে টপকে গেল স্মার্টফোন

অনলাইনে যাওয়ার মাধ্যম হিসেবে ইদানীং স্মার্টফোনের ব্যবহার সবচেয়ে বেড়েছে। ডিভাইস হিসেবে অনলাইনে যাওয়ার হিসাব ধরলে ল্যাপটপ, ট্যাব ও ডেস্কটপকেও সম্প্রতি ছাড়িয়ে গেছে স্মার্টফোন। যুক্তরাজ্যভিত্তিক যোগাযোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান অফকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অফকমের প্রতিবেদন অনুসারে, অনলাইনে যাওয়ার মাধ্যম হিসেবে ল্যাপটপ এখন স্মার্টফোনের পরে। এরপর রয়েছে ট্যাব। সহজে স্থানান্তরযোগ্য যন্ত্রের জনপ্রিয়তার কারণে চতুর্থ অবস্থানে […]
এ কোন মেসি!

মাঠে অবিশ্বাস্য কীর্তির জন্ম দেওয়া নতুন নয় তাঁর কাছে। কিন্তু কাল রাতে লিওনেল মেসি যা করলেন, সেটা অবিশ্বাস্যের মাত্রাকেও ছাড়িয়ে গেল। মাঝরাতে খেলাটি যাঁরা দেখছিলেন, অনেকেই হয়তো দ্বিধায় পড়ে গেলেন—যা দেখছি সত্যি তো! শান্ত ব্যবহার, মুখে সব সময়ই হাসি, প্রতিপক্ষকে সব সময়ই সম্মান দেখানোর জন্য প্রশংসিত মেসি সামান্য ঘটনায় প্রতিপক্ষকে ঢুস মেরে বসলেন। শুধু তা-ই […]
সুয়েজ খাল নিয়ে রচিত হচ্ছে নতুন ইতিহাস!

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি আজ বৃহস্পতিবার সুয়েজ খাল ‘নতুন’ করে উদ্বোধন করতে যাচ্ছেন। একটি খরুচে এবং অধিক নিরাপত্তা বেষ্টিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘নতুন’ করে উন্মুক্ত করা হবে খালটি। আন্তর্জাতিক পরিমণ্ডলে মিসরের অবস্থান নির্ধারণ এবং অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর এএফপির। বন্দর নগরী […]
কিশোরগঞ্জে দরিদ্র কৃষকের শিশুকন্যা অপহরণ
সুবল চন্দ্র দাস, কটিয়াদী (কিশোরগঞ্জ) ঃ কিশোরগঞ্জে চতুর্থ শ্রেণীর এক শিশু ছাত্রীকে অপহরণ করে ২৪ ঘণ্টার মধ্যে ১০ লাখ টাকা মুক্তিপণ পৌঁছাতে বলেছে অপহরণকারী দল। অথচ এমন চরম সংকটময় মুহূর্তে মামলা নিতে দুই র্যাব ক্যাম্প ও দুই থানায় চলছে রশি টানাটানি। অপহৃত মীম আক্তার (১১) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের মেয়ে। কিন্তু ঘটনাস্থল […]
পাকুন্দিয়ায় ৯৫ শিক্ষকের পদ শূন্য : শিক্ষা কার্যক্রম ব্যাহত
সুবল চন্দ্র দাস, কটিয়াদী (কিশোরগঞ্জ) ঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৯৫ জন প্রাথমিক শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পৌরসদরসহ ৯টি ইউনিয়নে ১৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তন্মধ্যে ৪২ জন প্রধান শিক্ষক ও ৫৩ জন সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন যাবত শূন্য। এদিকে ৪ জন সহকারী উপজেলা […]
পাকুন্দিয়ায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার
সুবল চন্দ্র দাস, কটিয়াদী (কিশোরগঞ্জ) ঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাজারের পশ্চিমাংশে ব্রহ্মপুত্র নদের পাড়ের কোটি টাকা মূল্যের দখলকৃত সরকারি জমি উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। গত মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহল মির্জাপুর বাজারের কালি মন্দিরের সামনে ব্রহ্মপুত্র নদের পাকা […]
প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা

জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদারের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে জাতীয় প্রেসক্লাবের বিষয়ে ঢাকা জজ কোর্টের দেয়া এক আদেশের বিরুদ্ধে হাইকোর্ট রিভিশন করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। প্রেসক্লাবের ২০১৪-১৫ মেয়াদের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ রিভিশনটি দায়ের করেছিলেন। আবেদনকারীর […]
ঘুর্ণিঝড় কোমেনে ক্ষতিগ্রস্থ ৫৫০টি পরিবারকে নৌবাহিনীর সহায়তা

ঘুর্ণিঝড় কোমেন এর ফলে সেন্টমাটিন্সে ক্ষতিগ্রস্থ ৫৫০টি দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী জাহাজ ধলেশ্বরীর তত্ত্বাবধানে গতকাল বুধবার সেন্টমার্টিন্সে অবস্থিত বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উক্ত পরিবারসমূহের মাঝে নৌ সদস্যদের প্রাপ্য রসদ হতে আড়াই মেট্রিক টন চাল, এক টন আলু, ডাল এবং চিনি বিতরণ করা হয়। এছাড়া চিকিৎসা সহায়তার অংশ […]
পারিবারিক কলহ মেটাতেই প্রথম স্ত্রীকে হত্যা করেন জুয়েল: ডিএমপি

দুই স্ত্রীর মধ্যে ঝগড়া মেটাতে প্রথম স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জুয়েল বিশ্বাসকে বুধবার ধানমণ্ডি থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ। এসময় মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই স্ত্রীর মধ্যে কলহ মেটাতে […]
চট্টগ্রামে পরিত্যক্ত ভবনের একাংশ ধসে নিহত ১

(swadesh news) চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি পরিত্যক্ত সাবান কারখানার একাংশ ধসে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। বিল্ডিংটি একটি সাবান তৈরীর কারখানা ছিলো। পরিত্যক্ত ভবনটি ভাঙার সময় ছাদের একাংশ ধসে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজু মিয়ার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে একজন আবদুস শুক্কুর (৪৫)। বাকিদের নাম পরিচয় জানাতে পারেনি আইন-শৃঙ্খলা […]
পুলিশকে যেভাবে ম্যানেজ করা হয় (অডিও)

রায়হান রহমান(৩৮)। ১৭ বছর ধরে রাজধানীতে মিনিবাস চালান তিনি। তার কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। এখন তিনি যে মিনিবাস চালান সেটিরও ফিটনেস নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযান তাকে মিনিবাসসহ বুধবার আটক করা হয় বনানী এলাকায়। আটকের পর তিনি প্রিয়.কমকে জানান, কীভাবে দিনের পর দিন পুলিশকে ঘুষ দিয়ে রাজধানীতে গাড়ি চালিয়েছেন। রায়হান রহমান এতোদিন […]
নুসরাত ফারিয়ার অন্যরকম রেকর্ড

চমক দিয়েই শুরু হয় নুসরাত ফারিয়ার সিনেমাযাত্রা। আর যাত্রা শুরু হওয়ার পর থেকেই যেন নানান কৌতুহল। আলোচনার পাশাপাশি কিঞ্চিত সংশয়ও জাগে কারো কারো মনে। সিনেমায় কেমন করবে ফারিয়া- এ নিয়েও একরকম প্রশ্নমিশ্রিত গুঞ্জণ ওঠে। কিন্তু সবকিছু পাশ কাটিয়ে শুরু থেকেই ইতিবাচক ভূমিকায় রয়েছেন ফারিয়া। জীবনের প্রথম সিনেমা ‘আশিকি’ ( প্রাথমিক নাম ছিল ‘প্রেমী ও প্রেমী’) […]
শিশু রাকিব হত্যা মামলায় বাদী

শিশু রাকিব হত্যা মামলায় বাদী পক্ষে ‘বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র আইনগত সহায়তা প্রদান শুরু। ০৩ নং আসামী বিউটি বেগমের ০৩ (তিন) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর। খুলনা মহানগরীর টুটপাড়া কবর স্থানের সন্নিকটে শরিফ মর্টস এ মোটর সাইকেল গ্যারেজের কর্মচারী শিশু রাকিব (১২) কে নৃশংস ভাবে হত্যার ঘটনায় ‘বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’ তাদের প্রতিশ্রুত আইনগত সহায়তা […]
পলাশবাড়ী সাংবাদিক সমন্বয় পরিষদের সাথে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে একীভূত প্রেসক্লাব গঠনের লক্ষ্যে প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠন ও সুশীলসমাজের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে পলাশবাড়ী সাংবাদিক সমন্বয় পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাট-বাজার সমিতির অফিস কার্যালয়ে অত্র সমিতির সভাপতি গোলাম আজমের সভাপতিত্বে মতবিনিময় […]