বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রোববার শুরু

Rokeya University_0লালন চন্দ্র সিংহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল রোববার থেকে শুরু হবে।  কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা ৬ ডিসেম্বর, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ৭ ডিসেম্বর, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিট ও জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষা ৮ ডিসেম্বর এবং বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট ও  প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।  ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সহায়তা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ২ ডিসেম্বর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত হয়।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেন, নিশ্ছিদ্র নিরাপত্বা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে একটি সুষ্ঠু-সুন্দর ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এমনকি ভর্তি পরীক্ষায় যাতে কোন জালিয়াত চক্র অসদুপায় অবলম্বন করতে না পারে সেই জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করবে বলেও তিনি জানান।  পরীক্ষা চলাকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। এবছর সকল পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় ১ম শিফট, দুপুর ১২টায় ২য় শিফট, ২টায় ৩য় শিফট এবং বিকাল ৪টায় ৪র্থ শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি পরীক্ষার সময় হবে এক ঘন্টা।  এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি