ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে রোববার বৈঠকে বসছেন বাংলাদেশ সরকারের তিন মন্ত্রী।

swadeshnews24.com : জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে বন্ধ থাকার মধ্যে এই আলোচনা হচ্ছে। রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হবে বলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন। তিনি শনিবার রাতে বলেন, বৈঠকে তিনি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক থাকবেন। ফেইসবুক কর্তৃপক্ষের এশিয়া […]
দ্বিতীয় বিয়ে করায় ইমামের কারাদণ্ড
গাজীপুরে কালীগঞ্জে ও প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অপরাধে স্থানীয় মসজিদের ইমাম মো. যোবায়ের হোসেনকে (৩৬) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্ব ভ্রাম্যমান আদালত এ দণ্ড দেন। যোবায়ের হোসেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মৃত: সাইফুল ইসলামের ছেলে। উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফুল […]
রাশিয়া্য় বন্দুকধারীর হামলায় পুলিশ নিহত

রাশিয়া্য় বন্দুকধারীর হামলায় একজন পুলিশ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার সেন্ট পিটার্সবার্গের এই হামলায় আর এক পুলিশ আহতও হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুলিশের গাড়িতে আগুনও দেয় হয়েছে। সংবাদমাধ্যম পাঠানো এক বিবৃতিতে পুলিশ জানায়, একজন পুলিশ নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও একজন। তারা রাশিয়ার ট্রান্সপোর্ট পুলিশের সদস্য ছিল। তবে […]
দারুস সালামে এক শিশুকে ধর্ষণের অভিযোগ
রাজধানীর দারুস সালামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। শিশুটির বাবা জানান, তিনি রিকশা চালান। শিশুটির তার মায়ের সাথ বাসায় ছিল। সে খেলার জন্য বাসার বাইরে যায়। এ সময় ওই বাসার দোতলায় ভাড়া থাকা মোস্তফা ওই শিশুকে ফুসলিয়ে কক্ষে নিয়ে ধর্ষণ করে। মেয়ের চিৎকারে মা এগিয়ে গেলে […]
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে বন্দুকধারীর হামলায় আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এই হামলায় জাতিসংঘের এক শান্তিরক্ষী আহত হয়েছে বলেও জানায় তারা। শনিবার দেশটির কেন্দ্রীয় শহর বাম্বারি থেকে ৬০ কিলোমিটার দূরে নিকোবো শহরে এই হামলার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের সমন্বয়ক অরেলিন আগবেনোসি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন, দেশটিতে […]
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রোববার শুরু

লালন চন্দ্র সিংহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল রোববার থেকে শুরু হবে। কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা ৬ ডিসেম্বর, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ৭ ডিসেম্বর, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিট ও জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষা ৮ ডিসেম্বর এবং […]
এখনও স্বপ্ন দেখছে সিলেট সুপার স্টার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে সিলেট সুপার স্টার্স। বাকি সবগুলো ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে সিলেটের দলটি। সেরা চারে খেলতে হলে সিলেটকে বাকি চারটি ম্যাচ জয়ের পাশাপাশি খেয়াল রাখতে হবে নেট রান রেটও। এমন কঠিন সমীকরণ সামনে রেখেই রবিবার বরিশাল বুলসের বিপক্ষে মুখোমুখি হচ্ছে সিলেট […]
বিপিএলে আসছেন পাকিস্তানি আম্পায়ারও

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর তৃতীয় আসরে সবচেয়ে গুরুতর অভিযোগটা সম্ভবত আম্পায়ারিং নিয়ে। বেশ কয়েকটি ম্যাচেই আম্পায়ারদের কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে হতাশ এবং ক্ষুব্ধ হয়েছেন খেলোয়াড় এবং দর্শকরা। এমনকি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের জন্য আম্পায়ারের সাথে বাজে ব্যবহার করায় এক ম্যাচ নিষিদ্ধও হয়েছিলেন রংপুর রাইডার্স অধিনায়ক সাকিব আল হাসান। আম্পায়ারিং-এর এহেন বাজে দশার জন্য বেশিরভাগ মানুষই দায়ী করছেন মূলত […]
সুন্দরবনে আটকা পড়া জাহাজ এমভি শোভনের উদ্ধার কাজ ৪ দিনেও শুরু হয়নি
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরাভোলা চরে আটকা পড়া ফ্লাই আ্যাশবাহী জাহাজ এমভি শোভনের উদ্ধার কাজ ৪ দিনেও শুরু হয়নি। এ অবস্থায় ৭৪৫ মেট্রিক টন ফ্লাই আ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) চরম ঝুঁকির মধ্যে রয়েছে এমভি শোভন-১। ধীরে ধীরে পলি জমে আটকে যাচ্ছে জাহাজটি। ইতিমধ্যে জাহাজের উপরিভাগের বিভিন্ন অংশে ছোট ছোট ফাটল দেখা দিয়েছে। গতকাল সুন্দরবনের মরাভোলার […]
বিপুল পরিমাণ জাল মুদ্রাসহ আটক ৬
রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ জাল মুদ্রা ও পাসপোর্টসহ ছয়জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা মুদ্রা জালিয়াতি ও মানব পাচারে জড়িত চক্রের সদস্য। এই চক্রটি পাকিস্তান থেকে জাল রুপি এনে বাংলাদেশ হয়ে ভারতে পাচার করে আসছিল। গ্রেপ্তারকৃতরা হলেন, আবদুল্লাহ সেলিম (৪২), মো. জাহাঙ্গীর (৪৫), আবদুল খালেক (৫৫), কামরুল ইসলাম (২৮), আবু সুফিয়ান (৪৮) […]
সপ্তাহব্যাপী নাট্যোৎসব ‘থিয়েটার সপ্তাহ-২০১৫’ শুরু
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হলো দেশের অন্যতম নাট্যদল ‘থিয়েটার’-এর আয়োজনে সপ্তাহব্যাপী নাট্যোৎসব ‘থিয়েটার সপ্তাহ-২০১৫’। গতকাল সন্ধ্যায় এ উৎসব উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। এ বছর নাট্যদল থিয়েটার প্রবর্তিত মুনীর চৌধুরী সম্মাননা পেলেন নাট্যচর্চা আন্দোলনের পুরোধা ম. হামিদ এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদকে ভূষিত হলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও […]
টিলাগড়ে স্ট্যান্ড দখল নিয়ে পালটাপালটি ধাওয়া
সিলেট নগরীর টিলাগড় ও বালুচরে স্ট্যান্ড দখল নিয়ে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনা ঘটে। দীর্ঘ দিন থেকে টিলাগড়ের সিএনজি অটোরিকশা শ্রমিকরা আম্বরখানা স্ট্যান্ড লিজ নিয়ে পরিচালনা করছেন। স্ট্যান্ড পরিচালনা করতে বালুচর ও শাহী ঈদগাহের শ্রমিকরাও সহযোগিতা করে আসছেন। গতকাল বালুচর ও শাহী ঈদগাহের শ্রমিকরা টিলাগড়ের […]
বৌদ্ধনগরীর খনন কাজে ব্যবহার হচ্ছে ড্রোন
টঙ্গীবাড়ী উপজেলার নাটেশ্বর গ্রামে গতকাল শুক্রবার সকালে মাটির নিচে লুকিয়ে থাকা হাজার বছরের পুরাতন বৌদ্ধনগরীর খনন কাজের পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলম লেনিন। এ সময় তার সঙ্গে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী, প্রাক্তন অধ্যক্ষ কাজী মো. রফিকুল্লাহ, ডেপুটি ডিরেক্টর কে.এম আবদুল আউয়াল, প্রাক্তন অধ্যক্ষ কানিজ ফাতেমা, […]
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী আজ
আজ ৫ই ডিসেম্বর। গণতন্ত্রের মানসপুত্র, উপমহাদেশের বরেণ্য রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী। ১৯৬৩ সালের এই দিনে তিনি লেবাননের বৈরুতের এক হোটেল কক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একাধারে প্রতিভাবান রাজনৈতিক সংগঠক, আইনজ্ঞ, বঙ্গীয় ব্যবস্থাপক সভা ও গণপরিষদের সদস্য, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীসহ তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর বাঙালির মধ্যে […]
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মহাসমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে রাজধানীর ঐতিহাসিক সোহ্রাওয়ার্দী উদ্যানে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী মহাসমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতি উষাতন তালুকদার। মহাসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, ঐক্য পরিষদের […]