এবার উপস্থাপনায় মিস কুমারিকা নাবিলা

104815_nabila২০১৪ সালের ‘মিস কুমারিকা’ নাবিলা প্রথমবারের মতো উপস্থাপনা করছেন। তবে এ শোবিজ কন্যার জন্য আনন্দের বিষয় এই যে,  তিনি একই চ্যানেলে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ এবং ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান উপস্থাপনা করছেন নাবিলা মুশতারি। ‘দিন প্রতিদিন’ বাংলাভিশনে প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত প্রচার হয়। এতে রাজধানীসহ সারা দেশের বিশেষ বিশেষ স্থানে বিশেষ বিশেষ অনুষ্ঠানের খবরাখবর যেমন জানান নাবিলা, ঠিক তেমনি একজন বিশেষ অতিথির সঙ্গেও আড্ডা দেন তিনি। আর ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রোববার সন্ধ্যা ৬টায়। দুটি অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে নাবিলা মুশতারি বলেন, এটা সত্যিই আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। আমি নিজেকে নতুন করে আবিষ্কার করছি নতুন এক আঙ্গিনায়। উপস্থাপনার বিষয়টি আমি বেশ উপভোগ করছি।
এরই মধ্যে বেশ সাড়াও পাচ্ছি। সবাই দোয়া করবেন যেন উপস্থাপনায় আরও ভালো করতে পারি। আমি কৃতজ্ঞ বাংলাভিশন পরিবারের প্রতি। এদিকে নাবিলা মুশতারি তার প্রথম ধারাবাহিক নাটক লুৎফুন্নাহার মৌসুমী পরিচালিত বৈশাখী টিভিতে প্রচার চলতি ‘জয়িতা’র শেষ লটের শুটিং শেষ করেছেন। ‘মিস কুমারিকা’ হওয়ার পর নাবিলা মুশতারি প্রথম অভিনয় করেন লুৎফুন্নাহার মৌসুমী পরিচালিত ‘বুনোফুলের ঘ্রাণ’ নাটকে। এতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এছাড়া নাবিলা ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’-এর বিজ্ঞাপনে মডেল হয়েছেন।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের