সেপটিক ট্যাংকে অজ্ঞাত যুবকের লাশ

সম্পাদনায়- সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম:শিবচরে সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার একটি পরিত্যাক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল খায়ের মিঞা জানান, বাংলাবাজার এলাকার হনু বেগম নামে এক নারীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা […]
‘ক্রিকেটের জন্য বাংলাদেশের মত আদর্শ জায়গা আর হতে পারে না!’

সোমবার রাজধানীর একটি হোটেলে হয়ে গেল ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি ঘোষণার অনুষ্ঠান। যুব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরটি শুরু হবে আগামী ২৭ জানুয়ারি, এই বাংলাদেশের মাটিতেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলতে ঢাকায় থাকা সাঙ্গাকারা অনুষ্ঠানে এসেছিলেন ভবিষ্যতের তারকাদের অনুপ্রেরণা জোগাতে। ছিলেন বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা জাতীয় দলের দুই তরুণ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর […]
ঘনিয়ে আসছে নিজামীর রায়

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলে যুক্তি উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এ মামলার দশম দিনের শুনানি শেষ হয়েছে। আপিলের শুনানি কাল শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নিজামীর আপিলের ওপর আজ সোমবার রাষ্ট্রপক্ষের যুক্তি […]
চালু হল ‘জিপি কৃষিসেবা ২৭৬৭৬’

কৃষকদের জন্য কৃষিভিত্তিক সেবা জিপি কৃষিসেবা ২৭৬৭৬ উদ্বোধন করেছে গ্রামীণফোন। কাস্টমাইজ ভয়েজ কনসালট্যান্সি বা মুঠোফোনে পরামর্শ সেবা প্রদানের মাধ্যমে কৃষকদের এ সেবা দিবে দেশের সর্ববৃহৎ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানটি। এর ফলে কৃষকরা কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য সম্পর্কে অবহিত হতে পারবেন। আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অভিনব এ জিপি কৃষিসেবার উদ্বোধন করে গ্রামীণফোন। বাংলাদেশের কৃষকদের তথ্যগত সহায়তা […]
দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে বিপিও সামিট
আগামী ৯-১০ ডিসেম্বর ঢাকায় প্রথমবারের মতো প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিও সামিট ২০১৫। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ কলসেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্য) এর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হচ্ছে। ৯ ডিসেম্বর সকাল ১০টায় ‘বিপিও সামিট ২০১৫’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক […]
ফাঁসির রায়ের বিরুদ্ধে ঐশীর আপিল
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদের মেয়ে ঐশী রহমান খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন। তার পক্ষে আইনজীবী গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করেন। বাবা-মাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ঐশী রহমানের বিরুদ্ধে গত ১২ই নভেম্বর রায় ঘোষণা করে নিম্ন আদালত। রায়ে ঐশীর মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামি ঐশীর বন্ধু […]
বাড়িভাড়া নিয়ন্ত্রণে সরকারকে আলটিমেটাম
বাড়িভাড়া নিয়ন্ত্রণে কমিশন গঠনসহ ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারকে সময় বেঁধে দিয়েছে ভাড়াটিয়াদের সংগঠন বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নিলে আগামী ২৮শে ফেব্রুয়ারির মধ্যে কঠোর কর্মসূচির ঘোষণা দেবে সংগঠনটি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটামের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ১লা জুলাই বাড়ির […]
এবার উপস্থাপনায় মিস কুমারিকা নাবিলা

২০১৪ সালের ‘মিস কুমারিকা’ নাবিলা প্রথমবারের মতো উপস্থাপনা করছেন। তবে এ শোবিজ কন্যার জন্য আনন্দের বিষয় এই যে, তিনি একই চ্যানেলে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ এবং ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান উপস্থাপনা করছেন নাবিলা মুশতারি। ‘দিন প্রতিদিন’ বাংলাভিশনে প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত প্রচার হয়। এতে রাজধানীসহ […]
‘তরুণ প্রজন্মের ছবিটি দেখা উচিত’

চলচ্চিত্রের জনপ্রিয় মুখ নিপুণ। নয় মাস আগে সর্বশেষ তার অভিনীত ‘কার্তুজ’ ছবিটি মুক্তি পায়। এবার বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তি পাচ্ছে তার অভিনীত দুটি ছবি। এগুলো হচ্ছে মানিক মানবিকের ‘শোভনের স্বাধীনতা’ এবং ড. অরূপ রতন চৌধুরীর ‘স্বর্গ থেকে নরক’। দুটি ছবিতেই তার নায়ক হিসেবে অভিনয় করেছেন ফেরদৌস। এ ছাড়া নতুন বছরের শুরুতে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিতব্য […]
চলছে ভালোবাসার অডিও বাজারের জোর প্রস্তুতি

চলতি বছরের শেষ মাস ডিসেম্বর চলছে। সব মিলিয়ে এ বছরটি সংগীতের জন্য একটি ইতিবাচক বছর হয়ে থাকবে। কারণ, ভালোবাসা দিবস, পহেলা বৈশাখ, রোজার ঈদ ও কোরবানির ঈদে অডিও বাজারের অবস্থা ছিল বেশ ভালো। এ উৎসবগুলোতে উল্লেখযোগ্য অনেক অ্যালবাম প্রকাশ পেয়েছে। এসব অ্যালবাম থেকে বেরিয়ে এসেছে উল্লেখযোগ্য সংখ্যক গানও। গত বছর শ্রোতাপ্রিয় গানের একটা খরা থাকলেও […]
শিরিন শিলার নতুন তিন

ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে শিরিন শিলার। এ ছবির শুটিংয়ের সময়ই শিলা পরিচালক মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’ ছবিতে কাজের সুযোগ পান। এরপর রাজু আহমেদের ‘জ্বালা’, আবুল কাসেম মণ্ডলের ‘ক্ষণিকের ভালোবাসা’, রাজু চৌধুরীর ‘এক মিনিট’ ও শাহিন সুমনের ‘মিয়া বিবি রাজি’ ছবিতে কাজ করেন। সম্প্রতি নতুন আরও […]
এক মঞ্চে এই প্রথম

বাদশা বুলবুল, ডলি সায়ন্তনী ও পলি সায়ন্তনী। তিন ভাইবোন। সংগীত জগতে দীর্ঘ সময় ধরে কাজ করছেন তারা। নিজেদের একটি স্বতন্ত্র অবস্থান অনেক আগেই তৈরি করেছেন। ধারাবাহিকভাবে শ্রোতাদের উপহার দিয়েছেন অনেক গান। এখনও আপন গতিতে কাজ করে চলেছেন এ তিন সংগীত তারকা। তবে এতটা সময় ধরে গান করলেও কখনও একমঞ্চে একসঙ্গে গান গাওয়া হয়নি তাদের। এবার […]
অভিনয় অঙ্গনের এক মহীরুহ ছিলেন তিনি

দেশীয় চলচ্চিত্রের ডাকসাইটে নায়ক-অভিনেতা খলিল উল্যাহ খান। অভিনয়ের আলো ছড়িয়েছেন টিভি এবং মঞ্চ নাটকেও। অভিনয় অঙ্গনের এক মহীরুহ ছিলেন তিনি। গত বছরের এই দিনে পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমান চলচ্চিত্রের সদা হাস্যোজ্জ্বল গুণী এ মানুষটি। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘শৈশব মেলা’র প্রধান উপদেষ্টা ছিলেন তিনি। এ সংগঠনের পক্ষ থেকে […]
‘অনলাইন মাধ্যমই আমাদের গানের ভবিষ্যত’

চলতি প্রজন্মের আলোচিত নারী কন্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। চ্যানেল আই-সেরাকন্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার পর থেকে নিয়মিত গান করে চলেছেন তিনি। এরই মধ্যে নিজের একমাত্র একক অ্যালবামটির মাধ্যমে শ্রোতামহলে প্রশংসিত হয়েছেন। অ্যালবামের পাশাপাশি প্লেব্যাকেও ব্যস্ত সময় পার করছেন এ শিল্পী। সেসঙ্গে স্টেজ শোও করছেন নিয়মিত। এখন নিজের নতুন একক অ্যালবামের কাজও করছেন। সাম্প্রতিক ব্যস্ততা ও গানের […]
রগরগে দৃশ্যে চিত্রাঙ্গদা

ক্যারিয়ারের শুরুতে পর পর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। অভিনয় ও পারফরম্যান্সের দিক দিয়ে এসব ছবির মাধ্যমে দর্শক হৃদয়ও জয় করেন তিনি। তবে দীর্ঘ সময় ধরে নতুন কোন ছবিতে দেখা যাচ্ছে না এ অভিনেত্রীকে। মূলত এ বছরের বেশিরভাগ সময় দেশে আসা-যাওয়ার ভেতরেই থেকেছেন চিত্রাঙ্গদা। তবে আবারও তিনি ব্যস্ত সময় […]