রেহামের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইমরান

106071_imরেহামের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন ইমরান খান। পাকিস্তানের সাবেক এই ক্রিকেট তারকার বিরুদ্ধে রেহাম নানা অভিযোগ করেছিলেন। সেসব প্রত্যাখ্যান করেছেন ইমরান। এ খবর দিয়েছে জি নিউজ। রেহামের অভিযোগ ছিল, ইমরান ও তার পরিবার তাকে রান্না করতে বাধ্য করতো। এমনকি তারা চাইতো রেহাম সব সময় বাড়িতে থাকুক, ঘর সংসার দেখাশেনা করুক। বিচ্ছেদের পর এসব দাবি করেছিলেন রেহাম। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে এ প্রসঙ্গে ইমরান বলেন, তার বিরুদ্ধে যে সব রটেছে তা সম্পূর্ণ মিথ্যা। এর কোন ভিত্তি নেই। তাকে কালিমালিপ্ত করার জন্যই এমন অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৫’র জানুয়ারিতে বিবিসি-র সাবেক সাংবাদিক রেহাম খান ইমরানকে বিয়ে করেন। দশ মাস কাটতে না কাটতেই ৩০শে অক্টোবর রেহামের সঙ্গে ছাড়াছাড়ির ঘোষণা দেন ইমরান। রেহামের বিরুদ্ধে এও অভিযোগ ওঠে যে তিনি ইমরানের রাজনৈতিক ব্যাপারে নাক গলাতে শুরু করেছিলেনন। পরে এক সাক্ষাতকারে বিবাহ-বিচ্ছেদের প্রসঙ্গ উঠলে রেহাম ইমরান ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি