সাত সচিব পদে নিয়োগ-বদলি শিক্ষা, ভূমি ও প্রাথমিকে নতুন সচিব
সাত সচিব পদে নিয়োগ ও বদলি করা হয়েছে। এর মধ্যে চার সচিব পদে বদলি ও তিন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি আলাদা আদেশ জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী শিক্ষা, ভূমি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব দিয়েছে সরকার। অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার […]
গণতন্ত্র এখন নির্বাসনে: খালেদা
শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগে অর্জিত গণতন্ত্র এখন নির্বাসনে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গণমাধ্যমে দেয়া এক বাণীতে তিনি বলেন, ১৪ই ডিসেম্বর একটি বেদনাময় দিন, বাংলাদেশকে মেধা-মননে পঙ্গু করার হীন উদ্দেশ্যে চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে হানাদার বাহিনীর দোসররা দেশের প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, বিজ্ঞানীসহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল। বিএনপি চেয়ারপারসন বলেন, […]
যুক্তরাষ্ট্রে ১০ বাংলাদেশি অভিবাসীর অনশন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনশন করছেন আটক ১০ বাংলাদেশী অভিবাসী। কর্তৃপক্ষ জোর করে তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে চায়। কিন্তু তারা তাতে রাজি নন। শুক্রবার মিয়ামি কেন্দ্রীয় আদালতে জরুরি আদেশ চেয়ে দায়ের করা একটি পিটিশন মোতাবেক, ওই বাংলাদেশীরা সবাই পুরুষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। খবরে বলা হয়েছে, ক্রোম সার্ভিস প্রসেসিং সেন্টারে গত ২রা ডিসেম্বর থেকে অনশন […]
পৌর নির্বাচন স্থগিত চেয়ে রিট
পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে প্রতীক বরাদ্দসহ ভোটের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। আইনজীবী জুলফিকার আলী গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন। পৌরসভা নির্বাচনের বিধিমালায় ত্রুটি থাকার দাবি করে রিট আবেদনটি করা হয়েছে। রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, […]
খালেদার সঙ্গে বৃটিশ হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। এসময় বিএনপি চেয়ারপারসন ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। তবে বৈঠক শেষে সাংবাদিকদের […]
জনপ্রশাসনে হঠাৎ এসএসবি বৈঠকের খবর, দৌড়ঝাঁপ
জনপ্রশাসনে পদোন্নতির জন্য সুপিরিয়র সিলেকশন বোর্ডে (এসএসবি) বসার খবরে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। গতকাল সারা দিন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগ, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে ধরনা দেন। ফ্রান্স থেকে দুপুরে দেশে ফিরে অফিস করেননি মন্ত্রিপরিষদ সচিব। সরকারি কাজে অফিসের বাইরে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। প্রশাসনের এ দুই শীর্ষ […]
প্রার্থীদের প্রচারণায় বাধার অভিযোগ বিএনপির
দেশব্যাপী দলের প্রার্থীদের প্রচারণায় সরকার সমর্থরা প্রতিনিয়ত হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। হামলার ভয়ে বিএনপি নেতাকর্মীরা এলাকায় যেতে পারছেন না বলে জানিয়েছে দলটি। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, বিএনপি নেতাকর্মীদের ব্যাপকভাবে গণগ্রেপ্তার, নিপীড়ন, নির্যাতন ও আক্রমণের মাত্রা প্রতিদিনই বৃদ্ধি […]
বার্সেলোনার ফের শেষের ভোগান্তি

টানা দুই ম্যাচে খেলার শেষ ভাগে খেই হারাতে দেখা গেল এফসি বার্সেলোনাকে। পরিণতিতে দুই ম্যাচে তারা খোয়ালো ৪ পয়েন্ট। স্প্যানিশ লা লিগায় শনিবার নিজ মাঠে দেপোর্তিভো লা করুনার সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে খেলা শেষ করে বার্সেলোনা। ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে মাত্র ৯ মিনিটে জোড়া গোল হজম করে কোচ […]
ফের হার রিয়ালের

আগের রাতে দেপোর্তিভো লা-করুনার সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। এতে রোববার ভিয়ারিয়ালকে হারিয়ে কাতালানদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু সেখানে হলো বিপরীত ঘটনা। উল্টো রিয়াল ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হারায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়ালো রিয়াল মাদ্রিদ। এতে স্প্যানিশ লা-লিগায় ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে […]
ভয়কে জয় করার চেষ্টায় সাব্বির

এক পাশে ক্রিস গেইল থাকলে অপর প্রান্তের ব্যাটসম্যান থাকেন অনেকটাই নির্ভার। বরিশালের হয়ে ঢাকার বিপক্ষে ওপেন করতে এসে রনি তালুকদার ছয় হাঁকাতে গিয়ে শুরুতে আউট। এরপরই মাঠে নামলেন সাব্বির রহমান রুম্মান। তাকে ওয়ানডাউনে নামতে দেখে অনেকই একটু বিস্মিত হলেন। জাতীয় দলের হয়ে সাব্বিরের পজিশনটা ৬ থেকে ৮-এর মধ্যে। কিছুক্ষণের মধ্যে গেইল ঝড় দেখতে আসা দর্শকরা […]
প্রিমিয়ার লীগের শীর্ষস্থান যেন সাপ-লুডু খেলা

ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিল যেন সাপ-লুডু খেলা। শীর্ষস্থানে কোনো দলই বেশিদিন টিকে থাকতে পারছে না। এই শীর্ষে তো এই দ্বিতীয় কিংবা তৃতীয়। কখনও দেখা যাচ্ছে, পয়েন্ট সমান থেকেও গোল ব্যবধানের কারণে শীর্ষ কিংবা দ্বিতীয় স্থানে থাকছে দু’টি দল। রোববারের আগে যেমনটা ছিল। ম্যানচেস্টার সিটি ও লিস্টার সিটির পয়েন্ট সমান ৩২ হলেও গোল ব্যবধানে এগিয়ে […]
‘বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানই ক্ষতিগ্রস্ত হবে’

পাক-ভারত সিরিজ নিয়ে ভারতের টালবাহানা নিয়ে বিরক্ত ওয়াসিম আকরাম। সম্ভাব্য এ সিরিজের আশা ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান। পাক-ভারত সিরিজ না হলে পাকিস্তান আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে বলে আগেই ইঙ্গিত দিয়েছে পিসিবি। যদিও ইতিমধ্যে বিশ্বকাপের ফিকচার হয়ে গেছে। পাকিস্তান-ভারত মুখোমুখির তারিখও ঠিক হয়ে গেছে। কিন্তু পিসিবি এখন […]
কারিনার রোমান্স

পুরনো প্রেমিক শহিদ কাপুরের সঙ্গে একটি রুমে বন্দি কারিনা কাপুর। চলছে একটি রোমান্টিক গান। আর সেই গানের সুরেই শহিদের সঙ্গে রোমান্সে মেতে ওঠেন কারিনা। কখনও বিছানায় আবার কখনও বারান্দায় চোখে চোখ রেখে চলছে ভরপুর রোমান্স। এতটা ঘনিষ্ঠভাবে এর আগে কখনও দেখা যায়নি কারিনা ও শহিদকে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। তবে বাস্তবে নয়, সম্প্রতি […]
তিন গান নিয়ে ইমরানের অ্যালবাম

শিল্পী-সংগীত পরিচালক ইমরান ক্যারিয়ারের এ পর্যন্ত গায়কী দিয়ে যেমন শ্রোতাদের মন জয় করেছেন ঠিক তেমনি তার সুর-সংগীতায়োজনে অন্য অনেক শিল্পীর গাওয়া গানও পেয়েছে বেশ শ্রোতাপ্রিয়তা। চলতি বছর সংগীতার ব্যানারে ইমরানের তৃতীয় একক অ্যালবাম ‘বলতে বলতে চলতে চলতে’ বাজারে আসে। অ্যালবামটির প্রতিটি গানই শ্রোতাদের মুগ্ধ করে। এবার ইমরান আসছে পহেলা বৈশাখে তিনটি গান নিয়ে একটি একক […]
নগ্ন হতে আপত্তি নেই জেরিনের

‘হেট স্টোরি-৩’ ছবির মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। ছবিটি এরই মধ্যে ভালো ব্যবসা সফলতাও পেয়েছে। এখানে বেশ কিছু আপত্তিকর দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন জেরিন। এক সময় মুটিয়ে যাওয়ার জন্য জেরিনকে বিতর্কের মুখে পড়তে হয়েছিল। কিন্তু এ ছবির মাধ্যমে সেই বিতর্ক ম্লান করে দিয়েছেন এ অভিনেত্রী। শতভাগ আবেদনময়ী জেরিনকে এখানে আবিষ্কার করা গেছে। […]