7053893b1e85ec3d7dbba71a08041a6c-SAM
এবার রাজধানীতে মোটরসাইকেল চলবে ভাড়ায় !

শিশির আজিম আকাশ , স্বদেশ নিউজ ২৪ ডট কম : রাজধানীতে চার লাখেরও বেশি ব্যক্তিগত মোটরসাইকেল রয়েছে, যা দিয়ে প্রতিদিন চার লাখেরও বেশি যাত্রী পরিবহন করা সম্ভব। এই চিন্তা থেকেই ‘ডাটাভক্সসেল লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান একটি নতুন পরিকল্পনা নিয়ে এসেছে যার নাম ‘স্যাম’ (শেয়ার এ মোটরসাইকেল)। এটি মূলত একটি অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করবে। মোটরসাইকেল ভাড়া নিতে ‘স্যাম’ ব্যবহার করা যাবে। স্যাম ব্যবহার করে যাত্রীরা মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যে পৌঁছাতে পারবেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু বাংলাদেশি ও ভারতীয় প্রকৌশলী মিলে অ্যাপটি তৈরি করেছেন।
আজ শনিবার সকালে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এই অ্যাপের নানা দিক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ডাটাভক্সসেল লিমিটেড বাংলাদেশে ই-কমার্স ভিত্তিক একটি নতুন ধরনের ব্যবসা শুরু করতে যাচ্ছে। এই স্যাম অ্যাপটি রাইডারের (যাত্রী) সঙ্গে বাইকারের (ব্যক্তিগত মোটরসাইকেলের মালিক) সংযোগ করিয়ে দেবে। বাইকার ও রাইডার স্যাম অ্যাপ্লিকেশন ব্যবহার করে একই গন্তব্যে পৌঁছাতে পারবে। যাত্রীরা তাদের টাকাও পরিশোধ করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। তাই সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্যাম অ্যাপটি সামাজিক সুবিধা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য নতুন বিকল্প পরিবহন ব্যবস্থা। এ ছাড়া এটি অতিরিক্ত সময় ও শক্তি খরচ ছাড়া অতিরিক্ত কিছু অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *