এবছর হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হজ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক বজলুল হক হারুন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এছাড়া, এবছর হাজীদের নিরাপত্তায় হজ ক্যাম্পে পরিচয়পত্রধারী প্রতিনিধি ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবেনা বলেও জানান তিনি।
এদিকে, ১৫টি এজেন্সির বিরুদ্ধে অবৈধভাবে বরাদ্দ দেয়ার অভিযোগ করেছে- বঞ্চিত হজ এজেন্সিগুলো। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘হাব সমন্বয় পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন তারা।
সরকারি ও বেসরকারিভাবে ১০ হাজার ২শ’ হাজীকে ১২’শ এজেন্সির মধ্যে বরাদ্দ দেয়ার নিয়ম। বঞ্চিত হজ এজেন্সিগুলোর দাবি, হজ নীতিমালা উপেক্ষা করে মন্ত্রণালয়, এজেন্সিগুলো অবৈধভাবে বরাদ্দ দিয়েছে। এছাড়া টিকিট বিক্রি ও অনলাইনে নিবন্ধন নিয়েও মন্ত্রণালয়ের সমালোচনা করেন বক্তারা। এবছর, সৌদি সরকারের কোটায় সরকারি ও বেসরকারিভাবে ১ লাখ ১হাজার ৭শ’ ৫৮ জন হাজী মক্কায় যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *