সিটিসেলের কাছ থেকে বিটিআরসি’র পাওনা চার’শ সাতাত্তর কোটি একান্ন লাখ টাকা দুই মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। দুই কিস্তিতে সিটিসেল এই টাকা পরিশোধ করতে পারবে বলেও জানান আদালত। এই সময়ের মধ্যে শর্ত সাপেক্ষে সিটিসেল তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে।

সোমবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ বিটিআরসির এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। একই সঙ্গে গত ১৭ আগস্ট থেকে প্রতিদিন প্রায় ১৮ লাখ টাকার বকেয়া পরিশোধেরও নির্দেশ দেন আপিল বিভাগ।

অন্যথায় বিটিআরসি তাদের আইনি পদক্ষেপ নিতে পারবে বলেও জানান আদালত। এর আগে গত ২২ আগস্ট আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিটিসেল তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে বলে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে বিটিআরসি সুপ্রিম কোর্টে আবেদন জানালে আজ এই আদেশ দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *