Rubel-Hossain-SwadeshNews24প্রতিপক্ষ ইংল্যান্ড বলেই বাংলাদেশের পেসার রুবেল হোসেনের মাঝে আলাদা রোমাঞ্চ কাজ করছে। কারণ গেলো বিশ্বকাপে টাইগারদের জয়ের অন্যতম নায়ক ছিলেন বাগেরহাটের এই পেসার। রুবেলের সেই মধুর স্মৃতি আসন্ন ইংল্যান্ড সিরিজে বাড়তি প্রেরণা জোগাচ্ছে।

এছাড়াও, ‘সময় সংবাদকে’ রুবেল জানান, ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের পুরো সিরিজ হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রতিপক্ষকে বধ করতে বোলিংয়েও বৈচিত্র্য এনেছেন রুবেল হোসেন।

গেলো বিশ্বকাপে অ্যাডিলেডে স্নায়ু চাপ আর দারুণ উত্তেজনার ম্যাচে প্রতিপক্ষকে দগ্ধ করে, পুরো বাংলাদেশকে মুগ্ধ করেন রুবেল হোসেন। ইংলিশ দূর্গ চূর্ণ হয় মূলত রুবেলের অসাধারণ এক বোলিং স্পেলে। দেড় বছর পর ঐ একই প্রতিপক্ষ ইংল্যান্ড এবার ঘরের উঠোনে। বিশ্বকাপ মঞ্চে সিংহ বধের নায়ক রুবেলের, সেই স্বপ্নিল মূহুর্তগুলো দিচ্ছে বাড়তি প্রেরণা।

প্রতিপক্ষকে ঘায়েল করতে বোলিং বৈচিত্র্য বাটারফ্লাই আয়ত্ব করেছেন। যা দিয়ে ইংলিশ ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিতে বদ্ধপরিকর রুবেল।

গেলো বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন রুবেল। এরপর ইনজুরির ঈর্ষায় প্রায় ১৪ মাস জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি। ইনজুরির ভূত তাড়িয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে ১৫ ম্যাচে ১৯ উইকেট শিকারে নয়, আলোচনায় ছিলেন বৈচিত্রময় বোলিং আর গতির কারণে। তাই দীর্ঘ দিন জাতীয় দলে না খেলার বেদনা রুবেলকে খেপাটে করে তুলেছে দারুণ কিছু করতে।

এ পর্যন্ত বাংলাদেশের হয়ে ৬৭টি ওয়ানডে ম্যাচে ৮৭ উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই ফাস্টা বোলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *