swadeshnews24আবিদ, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম

বাজারজুড়ে আছে গরু। তার ওপর রবিবার সন্ধ্যা থেকেই শহরের বাজারগুলোতে ঢুকছে প্রচুর পরিমাণ গরু। তবুও দাম ছাড়ছেন না গরু ব্যাপারিরা। কারণ আজ সোমবারই গরু বাজারের শেষ দিন। গরু ব্যাপারিরা ও ক্রেতারা জানিয়েছেন- ওই দিন গরুর দাম হয়ত বেড়ে যাবে, না হয় কিছুটা কমে যাবে। দাম কিছুটা কমে যাবার এই আশঙ্কাকে মাথায় নিয়েও ঝুঁকিটা নিতে চাচ্ছে ব্যাপারিরা। তাই অতিরিক্ত দাম হাঁকিয়ে এখনও ক্রেতার মনোভাব বুঝতে চাচ্ছেন তারা। বিক্রি না হলে আজ সোমবার তো হাতে পড়ে আছেই। রবিবার রাতে নগরীর বেশ কয়েকটি গরু বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। বনানী এলাকায় গরুর বাজারে দেখা যায়, বাজারজুড়েই গরুর ভিড়। গরু রাখার নির্ধারিত জায়গা ছাড়াও সড়কগুলোতেও গরুতে ভরে গেছে। এর মধ্যে কিছুক্ষণ পর পর ট্রাকে করে গরু নিয়ে বাজারে প্রবেশ করছেন গরু ব্যাপারিরা। সেই গরুগুলোকে বাজারে জায়গা দিতে একপ্রকার হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। তবে বাজারে এত গরু থাকার পরও বিক্রেতাদের চেহারায় চাপ নেই। ক্রেতাদের অভিযোগ বিক্রেতারা গরুর এমন দাম হাঁকাচ্ছেন, যা গরুর ওজন হিসেবে অনুযায়ী অনেক বেশি। তারা এখনও দাম ছাড়ছেন না। তবে ক্রেতাদের এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিক্রেতাদের পাল্টা বক্তব্য, গরু পালনে অনেক খরচ পড়েছে। এর ওপর যাতায়াত খরচসহ সবমিলিয়ে অনেক টাকা চলে যায়। তাই এত দাম বলছি। গরু ব্যাপারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার গরু বাজারের শেষ দিন। ওই দিন দাম বেড়ে যেতে পারে গরুর। এতে চাহিদার চেয়ে অতিরিক্ত লাভ পেতে পারেন তারা। পাশাপাশি শেষ দিনে দাম কিছুটা পড়ে যাবার শঙ্কাও আছে তাদের মনে। তবুও এই কম লাভের ঝুঁকিটা মাথায় রেখেই গরু ব্যাপারিরা জন্য অপেক্ষ‍া করছেন- যদি দাম বেশি পাওয়া যায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *