sunny leonতিনি প্রিয়ঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের থেকেও এগিয়ে। তিনি সানি লিওন। কিন্তু কীসে এগিয়ে? উত্তরটা হল অভিনয়ে। শুনে অবাক হচ্ছেন? কিন্তু এমনটাই মনে করেন ‘বেইমান লভ’-এর পরিচালক রাজীব চৌধুরি। তিনি মনে করেন, মেনস্ট্রিম ছবির নায়িকা হওয়ার জন্য যথেষ্ট ট্যালেন্ট রয়েছে সানির।

‘‘সানির একটা ভারতীয় লুক রয়েছে। ওঁর ছবি জিসম ২, রাগিণী এমএমএস আমি দেখেছি। আমি বিশ্বাস করি সানি যে সুযোগ পাচ্ছে তার থেকে অনেক বেশি সুযোগ ওঁর প্রাপ্য’’ বললেন রাজীব। বলিউডের প্রথম সারির নায়িকাদের সঙ্গেও সানির তুলনা করেছেন তিনি। রাজীবের মতে, দীপিকা বা প্রিয়ঙ্কার মতোই দুর্দান্ত পারফর্ম করেছে সানি। এমনকী অভিনয়ের দিক থেকে ওঁদের ছাপিয়েও যেতে পারে। সানির ছবি সকলের দেখা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *