আশুলিয়ায় নিহত নব্য জেএমবি প্রধান সারওয়ার জাহান পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন প্রায় ১৬ বছর ধরে। নিখোঁজের আগে তিনি ছিলেন শিবিরের সমর্থক। তার পরিবারও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।

সারোয়ার জাহানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের নামো মুশরিভুজা গ্রামের। নাচোলের ইসলামিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন তিনি। নবম শ্রেণি থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো তার।

তিন বছর আগে ক্ষেতলাল থানায় একটি মামলায় গ্রেপ্তার হন সারোয়ার। ওই মামলায় জামিন পাওয়ার পর চলে যান আত্মগোপনে। গত সোমবার পুলিশ ও র‌্যাব সদস্যরা সারোয়ারদের বাড়িতে গেলে পরিবার জানতে পারে তার মৃত্যুর খবর।

দীর্ঘদিন নিখোঁজ থাকায় এলাকার মানুষ প্রায় ভুলতেই বসেছিলে সারোয়ারকে। জেএমবির সঙ্গে জড়িত থাকায় সারোয়ারকে খুঁজছিল পুলিশ।

গত ৮ই অক্টোবর ঢাকার আশুলিয়ার এক বাড়িতে র‌্যাবের অভিযানের সময় পাঁচতলা থেকে পড়ে মৃত‌্যু হয় সারোয়ারের। সে সময় তার নাম আব্দুর রহমান বলে জানিয়েছিল র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *