নির্বাচনে ট্রাম্পকে জেতানোর সব পরিকল্পনাই করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

103990_putin-finally-admits-to-sending-troops-to-crimeaমার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনকে টেক্কা দিতে প্রেসিডেন্ট হওয়ার পর ১০০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের ঘোষণা দিয়েছেন রিপাবলিকান ট্রাম্প। ডেমোক্র্যাট শিবির বলছে, নির্বাচনে ট্রাম্প কোনভাবেই জিতবেন না।

তবে সিএনএন বলছে, নির্বাচনে ট্রাম্পকে জেতানোর সব পরিকল্পনাই করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নির্বাচনে ট্রাম্পের কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে প্রতিনিধিও পাঠাতে ইচ্ছুক রুশ প্রশাসন।

শেষ দফা বিতর্কে অর্থনীতি, পররাষ্ট্রনীতি, গর্ভপাত, অভিবাসন প্রত্যেকটি ইস্যুতেই ট্রাম্পের বক্তব্য অস্পষ্ট ছিল বলেই মত মার্কিন ভোটারদের। সে কারণেই, বিতর্কে ডেমোক্র্যাট হিলারির কাছে হেরে গেছেন স্পষ্ট ব্যবধানে। এসব বিষয়ে খেয়াল রেখে ট্রাম্প, প্রেসিডেন্ট হওয়ার পর নিজের প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের ঘোষণা দিয়েছেন।

পেনসিলভানিয়ার গেটিসবার্গে, ১০টি মূলনীতির ওপর ভিত্তি করে এ পরিকল্পনা ঘোষণা করবেন ট্রাম্প। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি রিপানলিকান শিবির।

যুক্তরাষ্ট্রের নির্বাচন উপলক্ষে প্রতিনিধি পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে রাশিয়া। কিন্তু মার্কিন নির্বাচন নিয়ে, রুশদের প্রতিনিধি পাঠানোর আবদার প্রত্যাখান করেছে ওকলোহামা, টেক্সাস ও লুইজিয়ানা নির্বাচন কমিশন। বাদবাকি অঙ্গরাজ্যও এ বিষয়ে এখনো কিছু জানায়নি।

এদিকে, দাবার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি কাসপারোভ হাটে হাঁড়ি ভেঙ্গে দিয়েছেন। সিএনএনের রাজনৈতিক বিশ্লেষক জেইক ট্যাপারকে তিনি জানিয়েছেন, ট্রাম্পকে জেতানোর সব চেষ্টাই করছেন প্রেসিডেন্ট পুতিন। ট্রাম্প মার্কিন নির্বাচনে যে কারচুপির অভিযোগ করছেন, তা খতিয়ে দেখতেই প্রতিনিধি পাঠাতে যায় রুশরা এমনটাই মনে করেন কাসপারোভ।

হিলারি শেষ বিতর্কে ট্রাম্পকে পুতিনের পুতুল বললেও, কাসপারোভের মন্তব্যের ওপর কোন মতামত জানাননি। যদিও হিলারি বিভিন্ন সময় বলে আসছেন যে, ডেমোক্র্যাটদের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা। এদিকে, যুক্তরাষ্ট্রের ভোটিং ব্যবস্থায় আগাম ভোট দেয়ার সুযোগ পেয়ে, ভোটাররা হিলারিকে বেছে নিচ্ছেন এমন খবরে উচ্ছসিত হিলারি।

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন বলেন,”৪০ লাখেরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। পোল ফেরত জরিপ বলছে, রিপাবলিকান ঘাটি ওহাইওতে আমরা এগিয়ে আছি। ভাবতেই ভালো লাগছে।”

শুধুমাত্র আগাম ভোটেই নয় বরং সিএনএনের জরিপে ট্রাম্পের চেয়ে হিলারি এগিয়ে আছেন আট পয়েন্টে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি