আগামী মাসেই দেশে ফিরছেন অপু বিশ্বাস। সম্প্রতি এমন খবর জানা গেছে। কিন্তু কোথা থেকে ফিরছেন? সবার অগোচরে চলে যাওয়া এই নায়িকা ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে  নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন।

 

অনেকের মতে শাকিব খান ছাড়া তিনি অচল। আবার তাদের নিয়েও রয়েছে নানা গুঞ্জন। অপু বিশ্বাস বর্তমানে যেন নেটওয়ার্কের বাইরে। মুঠোফোন বন্ধ, নেই ফেসবুকেও। আগে চুক্তিবদ্ধ হওয়া দুটি ছবির শুটিং হচ্ছে তাকে ছাড়াই। কোথায় অপু বিশ্বাস? একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে অপু বিশ্বাস এখন ভারতের শিলিগুড়িতে।  কবে ফিরবেন? জানা নেই। সেখান থেকেই দেশের বিনোদন সাংবাদিকদের ফোনে আসছে অপু বিশ্বাসের বান্ধবীর পরিচয় বিভিন্ন টেলিফোন। টেলিফোনে বিভিন্ন খবর।  কিন্তু অপু বিশ্বাসের সেইসব খবরের সত্যতা জানা যাবে দেশে ফিরলে। যদি সব ঠিক থাকে তাহলে নভেম্বরেই ফিরবেন আর এই ফেরার সাথে উন্মোচন ঘটবে সকল রহস্যের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *