প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। সকাল ১০টায় শুরু হয় এ বৈঠক।
গতকাল আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা হওয়ায় স্বাভিকভাবে আজকের বৈঠকে বাড়তি মাত্রা যোগ হয়েছে। বৈঠকে যোগ দিয়েছেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও উপস্থিত আছেন। বেশকিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনার কথা আছে মন্ত্রিসভার বৈঠকে।