সিলেটের ওসমানী নগরে পুলিশের কাছে দুই সন্তান হত্যার দায় স্বীকার করছেন বাবা ছাতির আলী। দুই দিন নিখোঁজ থাকার পর আজ সকালে বাড়ি ফিরলে পুলিশ তাকে আটক করে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাতির আলী দুই শিশু সন্তান রুজেল ও মামুনকে মাছ ধরতে ডেকে নিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।
এদিকে ছাতীর আলীর স্বজনরা জানান, সোমাবার বাড়ির পাশের ডোবায় শিশুদুটির মরদেহ পাওয়ার পর থেকে পলাতক ছিলেন তিনি। আজ সকালে উদভ্রান্তের মত হঠাৎ বাড়িতে ফিরে আসেন। তিনি মানসিক বিকারগ্রস্থ বলেও জানান স্বজনরা। স্ত্রীর সাথে গত ছয় মাস ধরে প্রায়ই তার ঝগড়া হতো বলেও জানান প্রতিবেশিরা।
