রাষ্ট্রপতির সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

abdul-hamidবাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এডুয়ার্ডো দ্যা লাগ্লেসিয়া ডিল রোসাল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি হামিদ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হবার ব্যাপারে আশা প্রকাশ করে বলেন, এতে বাণিজ্য ও বিনিয়োগের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে স্পেনের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি দু’দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশে বিনিয়োগ করতে স্পেনের উদ্যোক্তাদের প্রতি আহবান জানান। স্পেনের বিদায়ী দূত বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি