রাজশাহীর বহু কৃষক ফুল চাষে স্বাবলম্বী

জেলার গোদাগাড়ি উপজেলাসহ এই অঞ্চলের বহু কৃষক বিকল্প শস্য হিসেবে বাণিজ্যিকভাবে ফুল চাষ করে গত কয়েক বছর ধরে ব্যাপক সাফল্য অর্জন করছে। তারা কদমশোহার, বিজয়নগর, কাডিপুর ও আমানতপুর এলাকার প্রায় ৩০ ডেসিমেল জমিতে গ্লাডিওলাস ফুল চাষ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর দ্বিতীয় শস্য বহুমুখী করণ প্রকল্পের আওতায় কৃষদের প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি তাদের ফুল চাষে […]
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকা-আরিচা মহাসড়কে বরাঙ্গাইল বাস স্ট্যান্ডের কাছে মঙ্গলবার অপরাহ্নে এক সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত রাজু আহমেদ (১৪) জেলার শিবালয় উপজেলার খালিশা গ্রামের আবদুল হালিমের ছেলে। সে স্থানীয় শাকরাইল হাইস্কুলের ছাত্র। পুলিশ জানায়, রাজু ইথুলি এজিএস হাইস্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বেলা আড়াইটার দিকে দুর্ঘটনায় পতিত হয়। একটি বাস তার মোটরসাইকেলকে […]
নেপালে হালকা বিমান দুর্ঘটনায় রুশ বৈমানিক নিহত

নেপালের পশ্চিমাঞ্চলে বুধবার একটি ছোট বিমান বিধ্বস্ত হলে এক রুশ বৈমানিক নিহত এবং এক কানাডিয়ান নারী আহত হয়েছে। অবকাশকালীন শহর পোখরা থেকে উড্ডয়নের পর পরই বিমানটি বিধ্বস্ত হয়।কাসকি জেলার পুলিশ প্রধান গাজুসিদ্ধি বাজরাচার্য একথা জানান।তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তাদের দুজনকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা চলাকালে রুশ বৈমানিক মারা যায়। তবে কানাডিয়ান যাত্রীর আঘাত গুরুতর […]
বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়নকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হচ্ছে : শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: মুজিবুল হক এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়নকে সবচেয়ে বেশী গুরুত্ব দেযা হচ্ছে। তিনি বলেন, নারীশ্রমিকদের সমতা ও মর্যাদার অধিকার আদায়ের আন্দোলনে সরকার তাদের সাথে আছে। এ সরকার যদি আরো ২/১ টার্ম ক্ষমতায় থাকে, তাহলে নারীনেত্রীদের আর আন্দোলনের কোন দরকার হবে না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তাদের হয়ে আন্দোলন […]
প্রেসিডেন্ট হিসাবে ওবামার সর্বশেষ পদক প্রদান

যুক্তরাষ্ট্রে এবার বিখ্যাত খেলোয়াড় ও সঙ্গীত তারকাসহ মোট ২১ জনকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করা হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মত বারাক ওবামা এ পদক প্রদান করেন। পদক পাওয়াদের মধ্যে বাস্কেটবল স্টার মাইকেল জর্ডান ও করিম আব্দুল জব্বার, অভিনেতা রবার্ট ডি নিরো, টম হ্যাংকস ও রবার্ট […]
রাষ্ট্রপতির সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এডুয়ার্ডো দ্যা লাগ্লেসিয়া ডিল রোসাল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি হামিদ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হবার ব্যাপারে আশা প্রকাশ করে বলেন, এতে বাণিজ্য ও বিনিয়োগের ওপর […]
বেনাপোল চেকপোষ্ট কাষ্টমসে মাদকের অবাধ বাণিজ্য

বেনাপোল প্রতিনিধি:প্রকাশ্যে দিবালোকে হাজার লোকের সম্মুখে বেনাপোল বিএইচ ট্রেডার্স ডিউট ফ্রি শপের মদ. সিগারেট,লশুন সহ বিভিন্ন দ্রব্য বিক্রি হয়ে যা”েছ কালোবাজরে। যার সাথে দেশী মাদক ব্যাবসায়ি সহ জড়িত রয়েছে ভারতের পাসপোর্ট যাত্রী। ভারতের পাসপোর্টযাত্রী মাল্টিপোল ভিসা নিয়ে সকালে এসে উক্ত দোকান থেকে ১টি করে মাদকের বোতল নিয়ে এদশের পরিচিত মাদক ব্যাবসায়িদের নিকট জমা করে সারাদিন বিজিবি […]
রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে চীন

মিয়ানমারের রাখাইন প্রদেশের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে চীন। তারা ৩ হাজার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। চীনের মিয়ানমার সীমান্তাঞ্চলে তাদের আশ্রয় দেয়া হয়েছে। জীবন বাঁচানোর জন্য ছুটে আসতে থাকা এই মানুষগুলো বাংলাদেশ ও ভারত সীমান্ত ব্যবহার করে চীনে যাচ্ছে। চীনের সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়, তিন হাজার মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছি আমরা, যাদের মধ্যে অনেকেই ছিল […]
মামলা থেকে অব্যাহতি পেলেন মডেল ঈশানা

মডেল অভিনেত্রী মৌনিতা খান ঈশানার বিরুদ্ধে দায়ের করা মানহানির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. রায়হান-উল-ইসলামের আদালতে চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। এ সময় আদালতে আসামি ঈশানা ও মামলার বাদি মারুফ খান প্রেম আদালতে উপস্থিত ছিলেন। আদালতে বাদির আনীত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট উল্লেখ করে আসামিপক্ষের আইনজীবী অব্যাহতি চান। অন্যদিকে […]
ঘাটতিতে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক; নেতিবাচক প্রভাব

ঋণঝুঁকি কমাতে ব্যাংকগুলোকে খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। আর এ প্রভিশন সংরক্ষণ করা হয় ব্যাংকের মুনাফা থেকে। কিন্তু আটটি ব্যাংকের খেলাপি ঋণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় প্রভিশন সংরক্ষণ করতে গিয়ে মুনাফা দিয়েও তা কুলাচ্ছে না। এর ফলে বড় অঙ্কের প্রভিশন ঘাটতির মুখে পড়েছে এই ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, […]
প্রাথমিক সমাপনীর প্রশ্ন নিয়ে বিতর্ক

দেশের কয়েকটি স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে হামলার ঘটনায় যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে, তখনই চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সম্প্রদায়িক প্রশ্ন করার অভিযোগ উঠেছে। আর সেই প্রশ্ন ইন্টারনেটে ভাইরাল হতেই শুরু হয়েছে নতুন আলোচনা-সমালোচনা ও বিতর্ক। ২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিন রবিবার ইংরেজি বিষয়ের পরীক্ষা ছিল। আর এই পরীক্ষার একটি প্রশ্ন জন্ম দিয়েছেন […]
প্রধানমন্ত্রী এখন সিলেটে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে পৌঁছেছেন। বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এই সফরে […]
বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সিটিসেলের কর্মকর্তা-কর্মচারীরা।

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সিটিসেলের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার দুপুর থেকে শুরু করে এখনো প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করছে তারা। এ সময় সিটিসেলের সিইও মেহবুব চৌধুরীসহ চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটকে রাখার খবরকে অস্বীকার করেন আন্দোলনকারীরা। তারা বলেন, দাবি আদায়ে তাদের সঙ্গে সহ-অবস্থান কর্মসূচি পালন করছে ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী ৩০’শে নভেম্বরের মধ্যে সকল […]
দুই সপ্তাহের মধ্যে দেশের সব মোবাইল ফোন অপারেটরদের স্বল্প খরচে ভয়েস মেইল সার্ভিস চালুর নির্দেশ

দুই সপ্তাহের মধ্যে দেশের সব মোবাইল ফোন অপারেটরদের স্বল্প খরচে ভয়েস মেইল সার্ভিস চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে দেশের মোবাইল ফোন অপারেটরদের সেবা নিয়ে গণশুনানীতে বিটিআরসি চেয়ারম্যান এ নির্দেশ দেন। মোবাইল ফোনের কলড্রপ, প্যাকেজের মূল্য ও টেলিকমের বিভিন্ন সেবা সম্পর্কে ব্যবহারকারীদের অভিযোগের উপর শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে […]
সারাদেশের ৬’শ ৪৯টি সার্কেল অফিসে আগামীকাল প্রথমবারের মতো একযোগে শুরু হচ্ছে আয়কর সপ্তাহ

সারাদেশের ৬’শ ৪৯টি সার্কেল অফিসে আগামীকাল প্রথমবারের মতো একযোগে শুরু হচ্ছে আয়কর সপ্তাহ। ৩০ নভেম্বর আয়কর দিবস এবং রিটার্ন দাখিলের সবশেষ সময়কে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর সপ্তাহ উদযাপন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এদিকে অর্থ বছরের প্রথম পাঁচ মাসেই নিবন্ধিত করদাতার সংখ্যা সাড়ে ২৩ লাখ ছড়িয়ে যাওয়ায় এবার রিটার্ন দাখিলের সংখ্যা অনেক বাড়বে বলে […]