বিজয়ের ছেচল্লিশে, আরেকটি বিজয়ের অপেক্ষায় বাংলাদেশ বিশ্বসেরা শিক্ষক পুরষ্কারের ৫০ জনের সংক্ষিপ্ত তালিকায় শাহানাজ পারভীন

bograteacher_200_200বিজয়ের ছেচল্লিশে, আরেকটি বিজয়ের অপেক্ষায় বাংলাদেশ। দেশের সীমানা পেরিয়ে, বাংলা ভাষা যখন পৌঁছে গেছে বিশ্ব দরবারে তখন, সেই ভাষার বর্ণশিক্ষার শিক্ষক কেনো নয়? শাহানাজ পারভীন; অর্থের অভাবে প্রাথমিকের গন্ডি না পেরুনো শিশুদের আলোর বাতিঘর তিনি।

বগুড়া শেরপুর উপজেলার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক মনোনীত হয়েছেন বিশ্বসেরা শিক্ষক পুরষ্কারের ৫০ জনের সংক্ষিপ্ত তালিকায়।
অভাবের সংসারে, যখন তিনবেলা দু’মুঠো খাবার জোটেনা, শিক্ষা তখন দূরের বাতিঘর। সেই বাতিঘরের আলোকবর্তিকা, একজন নারী। নাম শাহানাজ পারভীন। তিনি শিক্ষার ফেরিওয়ালা।
অনটনের টানাটানিতে ছিন্নমুল শিশুদের কাছে, বর্ণ পরিচয় যখন রুপকথা, তখন ভালোবাসা দিয়েই খুব পরিচিত সেই গল্পগুলোকেই, পাল্টে দিচ্ছেন তিনি। ছড়িয়ে দিচ্ছেন জ্ঞানের আলো সুবিধা-বঞ্চিত, কুসুম-কলিদের মাঝে।
গড়ে তুলেছেন প্রাথমিক বিদ্যালয়। নিজের টাকায় রেখেছেন দুইজন শিক্ষক, একজন দপ্তরি। শিশুদের কিনে দেন, সকল শিক্ষা উপকরণ। পড়াশোনার পাশাপাশি, প্রায় ৫০ জন শিশুর মনের বিকাশ ঘটাচ্ছেন শুদ্ধ সংস্কৃতির চর্চায়।
শুরু করেছেন প্রযুক্তিনির্ভর শিক্ষাও। এছাড়াও, নতুন শিক্ষকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি শাহনাজ পারভীন গবেষণাও করছেন, ঝরে পড়া শিশুদের নিয়ে।
অর্থ যে সবসময় অনর্থের ডাক দিয়ে যায় তা নয়, কখনো তা দেশ গড়ার কথাও বলে যে আহবান পৌঁছে গেছে বিশ্ব মানচিত্রে। তাইতো, সম্প্রতি ভারকি ফাউন্ডেশনের বিশ্ব সেরা শিক্ষকদের ৫০ জনের সংক্ষিপ্ত তালিকায় শাহনাজ পারভীন। যেখানে ছিলো ১৭৯টি দেশ আর ২০ হাজার শিক্ষক।
বিজয়ের মাসে এ যেনো আরেকটি বিজয়গাঁথা গল্প, যে আলো রঙ ছড়াবে স্বাধীনতার মাসে। ১৯ মার্চ, ২০১৭ দুবাইতে ঘোষণা করা হবে সেরা শিক্ষকের নাম।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি