শরীয়তপুরে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান

জেলার সাত বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে শরীয়তপুর জেলা পুলিশ।  শনিবার রাত ৮টায় শরীয়তপুর পুলিশ লাইন অডিটরিয়ামে শরীয়তপুর জেলায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. এহসান শাহ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে […]

লিবিয়ায় সংকট সমাধানে জাতিসংঘ প্রধানের আহবান

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন লিবিয়ায় চলমান সংকট সমাধানের উপায় খুঁজতে দেশটির বিভিন্ন পক্ষের প্রতি আহবান জানিয়েছেন। ২০১৫ সালের ১৭ ডিসেম্বর মরোক্কোর খিরাতে লিবীয় রাজনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়। জাতিসংঘের মধ্যস্থতায় এ চুক্তি স্বাক্ষরের এক বছর পূর্তি হয়েছে শনিবার। বান বলেন, চুক্তির শর্তগুলোর ধীর বাস্তবায়নের কারণে দেশে এখনও স্থিতিশীলতা আসেনি। এ কারণে এখনও যারা এ প্রক্রিয়ায় অংশ […]

যুদ্ধাপরাধের এক মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় নড়াইলের আব্দুল ওহাব (৮০) এবং ওমর আলী শেখসহ (৬৫) তিন আসামির বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন। এ বিষয়ে পরবর্তী দিন আগামী ১৫ ফেব্রুয়ারি ধার্য্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী এর দুই সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন […]

আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর বাংলাদেশে আসছেন

আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ ডেভিড এন. স্যাপারস্টাইন বাংলাদেশে আসছেন। তিনি এ সপ্তাহেই বাংলাদেশ সফর করবেন। আজ রোববার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে জানানো হয়, বাংলাদেশে অবস্থানকালে রাষ্ট্রদূত স্যাপারস্টাইন সরকারের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন।

যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোশনারা আলী ঢাকায়

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রোশনারা আলী এক সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। তিনি বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্ব আবারো জোরালোভাবে তুলে ধরবেন এই সফরে। যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদেশী বিনিয়োগকারী দেশ। ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য দূত হিসেবে এটিই রোশনারা আলীর প্রথম বাংলাদেশ সফর। তিনি তার সফরের সময় বাংলাদেশে […]

বিজয়ের ছেচল্লিশে, আরেকটি বিজয়ের অপেক্ষায় বাংলাদেশ বিশ্বসেরা শিক্ষক পুরষ্কারের ৫০ জনের সংক্ষিপ্ত তালিকায় শাহানাজ পারভীন

বিজয়ের ছেচল্লিশে, আরেকটি বিজয়ের অপেক্ষায় বাংলাদেশ। দেশের সীমানা পেরিয়ে, বাংলা ভাষা যখন পৌঁছে গেছে বিশ্ব দরবারে তখন, সেই ভাষার বর্ণশিক্ষার শিক্ষক কেনো নয়? শাহানাজ পারভীন; অর্থের অভাবে প্রাথমিকের গন্ডি না পেরুনো শিশুদের আলোর বাতিঘর তিনি। বগুড়া শেরপুর উপজেলার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক মনোনীত হয়েছেন বিশ্বসেরা শিক্ষক পুরষ্কারের ৫০ জনের সংক্ষিপ্ত তালিকায়। অভাবের […]

নিজেদের উৎপাদিত চা নিজেরাই প্রক্রিয়াজাত করে বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছেন বান্দরবানের স্থানীয় চাষীরা

নিজেদের উৎপাদিত চা নিজেরাই প্রক্রিয়াজাত করে বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছেন বান্দরবানের স্থানীয় চাষীরা। এতোদিন পাইকারি দামে কাঁচা পাতা বিক্রি করলেও এখন থেকে প্যাকেটজাত চা সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি হবে। ধীরে ধীরে পাহাড়ি এলাকার এসব চা সারা দেশে জনপ্রিয় করে তোলা যাবে বলে আশা করছেন এখানকার চাষীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সহসভাপতি আবদুল্লাহ আল যুবায়ের ভূঁইয়া গুলিবিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সহসভাপতি আবদুল্লাহ আল যুবায়ের ভূঁইয়া গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ভর্তি করা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে কে বা কারা তাকে গুলি করেছে, সেটি এখনও জানা যায়নি। প্রতক্ষ্যদর্শীরা জানান, গত রাত ১টার দিকে, পলাশী মোড় থেকে হলে যাবার পথে ব্যানবেইসের কাছে, যুবায়েরের মোটরসাইকেলের গতিরোধ করে এক গাড়ি। এ সময় গাড়িটি থেকে তাকে […]

বিদ্যালয়ে সন্তান ভর্তিতে কোটার দাবিতে আন্দোলনে নেমেছেন সিলেটের চা শ্রমিকরা

বিদ্যালয়ে সন্তান ভর্তিতে কোটার দাবিতে আন্দোলনে নেমেছেন সিলেটের চা শ্রমিকরা। গতকাল আম্বরখানা-বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে অংশ নেন সাতটি চা বাগানের শ্রমিকসহ তাদের সন্তানরা। আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে কার্যকর কোন পদক্ষেপ নেয়া না হলে, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন, চা শ্রমিকরা।

যারা এতদিন নিখোঁজ ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা ফিরে আসতে শুরু করেছে

রোববার সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স এর উদ্বোধনী শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন। তিনি আরও বলেন, ‘সম্প্রতি যারা নিখোঁজ হয়েছেন বা হচ্ছেন তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আবার ফিরে আসছেন। আর নিখোঁজ শব্দ বলে এখন আর কিছু নেই।’ এছাড়াও গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা যুবায়ের গুলিবিদ্ধ হয়ে […]

২০২৪ সালের আগেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

২০২৪ সালের আগেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সম্প্রতি জাতিসংঘের বাণিজ্য সংস্থা- আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। তোফায়েল আহমেদ জানান, দেশে প্রথমবারের মতো চা প্রদর্শনী হতে যাচ্ছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ১২ থেকে ১৪ জানুয়ারি এ প্রদর্শনীতে […]

অস্ট্রেলিয়ায় ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

অস্ট্রেলিয়ায় ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এমিরেটসের বিমান যোগে বাংলাদেশ সময় সকালে পৌনে ৯টায় অকল্যান্ডে পৌঁছায় টাইগাররা। অকল্যান্ড থেকে ওয়াঙ্গেরি হয়ে বাসে প্রায় আউড়ায় ঘন্টার যাত্রা ক্রাইষ্টচার্চে যাত্রা টিম বাংলাদেশের। ২২ ডিসেম্বর কন্ডিশনের ব্যাপারটি মাথায় রেখে কোবহ্যাম ওভালে নিউজিল্যান্ড একাদশের সাথে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা। এরপর ২৬ ডিসেম্বর তিন ম্যাচ […]

৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা স্বরূপ University Malaysia Sarawak (UNIMAS) এর অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা মিলে একটি শুভেচ্ছা ভিডিও বানিয়েছে।

ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের আর দুই লাখ সম্ভ্রমহারা মা-বোনের  বিনিময়ে অর্জিত বিজয়ের ৪৬ বছর পূর্ণ হল আজ। মুক্তির জয়গানে মুখর কৃতজ্ঞ বাঙালি জাতি শ্রদ্ধাবনত চিত্তে আজ স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই অকুতোভয় বীরদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ বিজয়। ৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা স্বরূপ University Malaysia Sarawak (UNIMAS) এর অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা মিলে একটি শুভেচ্ছা […]

পলাশবাড়িতে অভিবাসী দিবস পালিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ “উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে” এই প্রতিপাদকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে আš—র্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। এ উপল¶্যে এক বিশাল র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদ¶িণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, উপজেলা […]

পলাশবাড়িতে গৃহবধূর লাশ উদ্ধার

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে সুমি আকতার (১৪) নামে এক গৃহবধুর লাশ শনিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। সুমি আকতার ওই গ্রামের আবদুল গোফফার মিয়ার মেয়ে ও রওশনবাগ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয়রা জানায়, গত আট মাস আগে প্রেম ভালবাসার কারণে পার্শ্ববর্তী কৃষ্ণপুর মন্ডলপাড়া গ্রামের ইব্রাহিম আলীর […]