43979_barcelonaলুইস সুয়ারেসের জোড়া গোলে এসপানিওলকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
এ জয়ে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের সাথে ব্যবধান কমিয়েছে বার্সা। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৩৭। ক্যাম্প নুয়ে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে। ১৮ মিনিটে ইনিয়েস্তার দারুণ পাসে লক্ষ্যভেদ করেন সুয়ারেস। প্রথমার্ধে এই একটা গোল নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বার্সাকে।
বিরতি থেকে ফিরে বিপজ্জনক হয়ে উঠে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। জোড়া পূরণ করেন সুয়ারেজ। বাকি দুইটা গোল হোর্দি আলবা ও লিওনেল মেসির। একটা গোল শোধ দিতে পারে এসপানিওল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *