bismillahir rahmanir rahim-swadeshমালয়েশিয়ার কুয়ালালামপুরে আইএস সন্দেহে দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। রাজধানী কুয়ালালামপুর থেকে গত বৃহস্পতিবার তাদের আটক করা হয় বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে।
আটক দুই বাংলাদেশির নাম প্রকাশ করেনি পুলিশ। তাদের দু’জনেরই বয়স ২৭-২৮ বছর। তারা মালয়েশিয়ায় বিক্রয়কর্মী হিসেবে কাজ করছিলেন। আটক অন্য দু’জনের মধ্যে একজন ফিলিপিন্সের নাগরিক আরেকজন মালয়েশীয় নারী।
ফিলিপিন্সের ওই নাগরিক আইএসের হয়ে সদস্য সংগ্রহের কাজ করছিলেন বলে জানান মালয়েশীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর। চারজনকে আটকের তথ্য জানিয়ে সোমবার এক বিবৃতিতে বলা হয়, ফিলিপিন্সের এক যুবক মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গাদের মধ্য থেকে আইএসের সদস্য সংগ্রহ করতে সাবাহ প্রদেশকে ট্রানজিট পয়েন্ট বানানোর পরিকল্পনা করছিলেন।
আটক বাংলাদেশি দুই শ্রমিক ফিলিপিন্সের নাগরিকের প্ররোচনায় আইএসের সমর্থক হতে উৎসাহী হয় বলে ধারণা মালয়েশীয় পুলিশ কর্মকর্তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *