50677_PSGএডিনসন কাভানি ও অ্যাঙ্গেল ডি মারিয়ার দুর্দান্ত নৈপুণ্যে ফরাসি লীগ কাপের ফাইনালে উঠলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেমিফাইনাল তারা বোর্দোকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। দু’টি করে গোল করেছেন এই দুই খেলোয়াড়। ১ এপ্রিল শিরোপার লড়াইয়ে তারা খেলবে মোনাকো কিংবা ন্যানসির বিপক্ষে। ফরাসি লীগ কাপে সর্বশেষ তিনবারের চ্যাম্পিয়ন পিএসজি। টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন বোর্দো। টুর্নামেন্টের সেরা দুই দল ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামে মঙ্গলবার। ম্যাচের ১৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে সফরকারী পিএসজিকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া। অবশ্য ৩২ মিনিটে বোর্দোকে সমতায় ফেরান দিয়েগো রোলান। তবে ৬০ মিনিটে পিএসজিকে এবার এগিয়ে দেন এডিনসন কাভানি। ৭৪ মিনিটে তিনি আরো এক গোল করলে পিএসজি মগিয়ে যায় ৩-১ ব্যবধানে। আর ম্যাচের শেষ বাঁশি বাজার মিনিট দশেক আগে সফরকারীদের গোলের হালি পূর্ণ করেন ডি মারিয়া। এদিন জোড়া গোলে পিএসজির পর্তুগিজ কিংবদন্তি পাউলোকে স্পর্শ করেন কাভানি। ক্লাবটির হয়ে এই দু’জনের গোল এখন দ্বিতীয় সর্বোচ্চ ১০৯। ১৫৬ গোল নিয়ে সবার ওপরে আছেন চলতি মৌসুমে শুরুতে পিএসজি ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া জøাতান ইবরাহিমোভিচ। ইবরার অনুপস্থিতিতে কাভানি যেভাবে গোল করে চলেছেন তাকে খুব শিগগিরই তিনি হয়তো ইবরাকে টপকে যাবেন। চলতি মৌসুমে পিএসজির হয়ে তিনি ২৭ ম্যাচে করেছেন ২৮ গোল। এরমধ্যে সর্বশেষ দুই ম্যাচে করেছেন জোড়া গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *