50979_mahiরিয়্যালিটি শো চ্যানেল আই ক্ষুদে গানরাজ-এর এবারের প্রতিযোগীদের নিয়ে শুরু হয়ে গেছে স্টুডিও অংশের কাজ। আর সেখানে এবার মূল দুই বিচারক ফেরদৌস আরা ও এস আই টুটুলের সঙ্গে অতিথি বিচারক হিসেবে থাকছেন চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মাহিয়া মাহি। গানের অনুষ্ঠানের বিচার কাজের অভিজ্ঞতা মাহির জীবনে এবারই প্রথম বলে মানবজমিনকে জানালেন তিনি। মাহি বলেন, বুধবার সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে হাজির হয়েছিলাম। বাচ্চাদের নিয়ে গানের প্রতিযোগিতার এই আয়োজনে অতিথি বিচারক হতে পেরে দারুণ খুশি আমি। এত বড় আয়োজনে এর আগে আমার কখনো সরাসরি গান শোনার সুযোগ হয়নি। ভালোই লাগছে। বাচ্চাগুলো চমৎকার গায়। চ্যানেল আইয়ের জন্য নির্মিত ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় মাহি যে পর্বে বিচারকের আসনে বসেছেন সে পর্ব শিগগিরই দেখানো হবে বলে জানা যায়। উল্লেখ্য, মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি খুব শিগগিরই মুক্তি পাবে। দীপংকর দীপনের পরিচালনায় এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *