fdgdনিউজ ডেস্ক : যশোর থেকে চুরি হয়ে যাওয়া ট্রাক কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে যশোরের মেসার্স মনির উদ্দীন ফিলিং স্টেশন থেকে অশোকের ১৬১৩ মডেলের একটি ট্রাক  (ঢাকা-মেট্রো-ট-২০-১৬৮০) চুরি হয়ে যায়। গাড়িটি কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে গতকাল বিকেল ৫টার দিকে অবস্থান করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খাঁনের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে উদ্ধার অভিযানে নামেন। গাড়িচালক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি নিয়ে দ্রুত উপজেলার দর্শনার দিকে রওনা দেয়। এদিকে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। কুড়ুলগাছির প্রতাপপুর সড়কের ওপর গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায় চালক। গাড়ি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় ফাঁড়ি পুলিশ। গাড়িমালিক যশোর কোতোয়ালি থানায় গতকাল অজ্ঞাত ৫ জনের নামে একটি মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed