62562 নীলফামারী’র সৈয়দপুর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ও এডিপি’র অর্থায়নে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাইকেল এবং দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ঐ কর্মসূচি আয়োজন করা হয়। ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ রেহেনা ইয়াসমীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার চওড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলার রহমান, সৈয়দপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী মোছা. ইয়াসমিন আরা মুক্তা ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছামিনুর রহমান প্রমূখ।

ঐ অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ও এডিপি’র অর্থায়নে ২৭৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে মোট ৩ লক্ষ্য ৭৫ হাজার টাকা এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে মোট ১ লক্ষ্য ৭৭ হাজার টাকা ব্যয়ে ২৪ জন গরীব ছাত্রীকে বাইসাইকেল এবং ৩৮ জন দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *