সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলা

ফরিদপুরের নগরকান্দা তালমা মোড়ে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও গুলি বর্ষণের ঘটনা
ঘটে। এতে নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কিছু সমর্থক প্রতিপক্ষের সাঁটানো রাজনৈতিক বিলবোর্ড অপসারণ করতে যায়। এ সময় নগরকান্দা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেনের সমর্থকরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। ওই সময়ে সংসদ উপনেতা নিজ এলাকা সফরের উদ্দেশ্যে গাড়ি বহর নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এতে প্রতিপক্ষের সমর্থকরা উত্তেজিত হয়ে সাজেদা চৌধুরীর গাড়ি বহরে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কর্তব্যরত পুলিশ দু’পক্ষের সমর্থকদের ছত্রভঙ্গ করতে প্রায় ১০ রাউন্ড গুলি ছুড়েছে বলে জানা গেছে। সংঘর্ষে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিমসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়। নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ১০/১২ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি