ফাহিম ফয়সালের নতুন গান ‘যাদুর ছায়া’

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ সঙ্গীতশিল্পী ও সুরকার ফাহিম ফয়সালের গান ‘যাদুর ছায়া’। সম্প্রতি পপ ঘরানার এ গানটি লিরিক্যাল ভিডিও আকারে জি-সিরিজের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে।ইফতেখার সুজার কথায় এ গানে সুর ও কণ্ঠ দিয়েছেন ফাহিম ফয়সাল, সঙ্গীতায়োজন করেছেন রাফি। এ ব্যাপারে ফাহিম ফয়সাল বলেন, প্রযুক্তির উৎকর্ষের এ সময়ে প্রতিদিনই অনলাইনের বিভিন্ন মাধ্যমে প্রকাশ হচ্ছে অসংখ্য […]
কঙ্গনার বিরুদ্ধে আদিত্য পাঞ্চোলির মামলা

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ এবার বলিউড তারকার কঙ্গনা রনৌতের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। গতকাল শুক্রবার মুম্বাইয়ে অন্ধেরির আদালতে কঙ্গনার এই বিরুদ্ধে দুটি মামলা করেছেন বলিউড তারকা আদিত্য পাঞ্চোলি ও তাঁর স্ত্রী জরিনা ওয়াহাব। এর আগে ২৫ সেপ্টেম্বর কঙ্গনাকে আইনি নোটিশ পাঠান আদিত্য পাঞ্চোলি ও জরিনা ওয়াহাব। জানা গেছে, মুম্বাইয়ে কঙ্গনার বাসায় এই আইনি নোটিশ পৌঁছানো হয়। […]
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত সন্দেহে আয়শা আক্তার সোহা (রোল-১০৫৯১৮) ও শাখাওয়াত হোসাইন (রোল-১০৬৯৭৭) নামে ২ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে পরীক্ষা শুরু হওয়ার আগে আটক আয়েশা ও শাখাওয়াতসহ মেহেদী হাসান মিতুল (রোল-১০৮২৬৮) এবং নাজমুল হাসানকে (রোল-১০৫৩১৭) তাদের মোবাইল […]
প্রথম বল থেকেই আক্রমণ করতে চান টাইগাররা

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ গতকাল সাকিব আল হাসান বলেছেন ‘খেলব তো আমরা জেতার জন্যই।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও হাঁটলেন সেই পথেই। তবে একটু অন্যভাবে। মাশরাফির পরিকল্পনা দক্ষিণ আফ্রিকাকে প্রথম বল থেকেই আক্রমণ করা। মাশরাফির মতে আক্রমণই শেষ কথা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে […]
এবার বাড়লো পিয়াজের দাম

রাজধানীর বাজারে গত সপ্তাহের তুলনায় চালসহ কাঁচামরিচের দাম কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পিয়াজের দাম। কেজিতে দাম বেড়েছে প্রায় ১০ টাকা। এছাড়া বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যে এসব চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি খরচ বেড়ে যাওয়ায় পিয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। […]
সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলা

ফরিদপুরের নগরকান্দা তালমা মোড়ে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কিছু সমর্থক প্রতিপক্ষের সাঁটানো […]
প্রধান বিচারপতির চিঠি নিয়ে আলোচনা হবে, থাকবেন আইনমন্ত্রীও

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ যাওয়ার আগে গণমাধ্যমে দেয়া বক্তব্য ও তার ছুটির চিঠির বিষয়ে আওয়ামী লীগের যৌথ সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে আইনমন্ত্রী আসিনুল হকও থাকবেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। সকালে […]
পূর্ব শত্রুতার জেরে খুন হয় ছাত্রলীগ নেতা সুদীপ্ত!

একটি-দুটি নয়, একাধিক কারণে পূর্ব শত্রুতার জের ধরে খুন করা হয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সূদীপ্ত বিশ্বাসকে। এমনটাই জানিয়েছেন সুদীপ্ত হত্যায় সরাসরি অংশ নেওয়া ছাত্রলীগ নেতা মোক্তার হোসেন। গত ১৩ই অক্টোবর শুক্রবার রাতে নগরীর বড়পোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্য নিয়ে আজ শনিবার দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হাজির […]
মিছিলে দফায় দফায় বাধা, উত্তেজনা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজশাহীতে মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে দফায় দফায় পুলিশের বাধার মুখে পড়ে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। এ সময় দুই দফায় পুলিশের বাধার মুখে পড়ে। এতে নেতাকর্মীদের মাঝে […]
‘তোমাকে দেখে লজ্জা লাগছে’

সোশ্যাল মিডিয়ায় শাড়ি পরা ছবি দিয়ে ফের আলোচনায় ‘দঙ্গল’ অভিনেত্রী ফতিমা সানা শেখ। পক্ষ-বিপক্ষে নানা মত দিচ্ছেন অনুসারীরা। কেউ লেখেন, ‘তোমাকে দেখে লজ্জা লাগছে।’ কেউ বা লিখেছেন, ‘অন্তত আল্লাকে তো ভয় পাও। বোরখা পর, না হলে নরকে যেতে হবে।’ তবে কেউ কেউ ফতিমার পাশেও দাঁড়িয়েছেন। তাঁর অনুরাগীরা লিখেছেন, ‘এ সব কমেন্টকে পাত্তা দিও না। তোমাকে […]
পুঠিয়ায় কলেজছাত্রীকে গণধর্ষণ

রাজশাহীর পুঠিয়া উপজেলার নওয়াপাড়া গ্রামে কলেজছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনায় মামলা নিতে গড়িমসি, আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ উঠেছে। গতকাল বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রীর মা রিনা বেগম। সংবাদ সম্মেলনে রিনা বেগম বলেন, গত ২৮ তারিখ সন্ধ্যায় উপজেলার নয়াপাড়া গ্রামে তার নানীর বাড়িতে বেড়াতে যায় […]
চট্টগ্রামেও ডিম নিয়ে কাড়াকাড়ি

সুস্থ সবল থাকতে চাই, সব বয়সেই ডিম খাই স্লোগানে বাংলাদেশসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে গতকাল। এ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) চট্টগ্রামের নির্দিষ্ট তিনটি স্থানে ফ্রি ডিম খাওয়ানো এবং চার টাকা দামে ডিম বিক্রির ঘোষণা দেয় গত বৃহস্পতিবার। গণমাধ্যমের সুবাধে চট্টগ্রামের মানুষের কানে পৌছে যায় […]
খালেদার পরোয়ানার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে ফকিরাপুল এলাকায় শতাধিক নেতাকর্মীর সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় মিছিল থেকে ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান রানা এবং তিতুমীর কলেজ […]
ইয়াবাসহ দম্পতি আটক

হবিগঞ্জের মাধবপুরে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়। শুক্রবার দিবাগত গভীর রাতে তাদেরকে আটক করা হয়। গতকাল তাদের আদালতে প্রেরণ করা হয়। আটকৃতরা হলো উপজেলার মাদারগড়া গ্রামের নাইম আহম্মদ খোকন (২৬), তার স্ত্রী ইমা আক্তার (২২), ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার […]
আর্জেন্টিনাকে জেতাতে ম্যাচ ফিক্সিং করেছিল ইকুয়েডর!

আর্জেন্টিনার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে কাউকে কিছু না বলে টিম-হোটেল ছাড়ায় পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ করেছে ইকুয়েডরিয়ান ফুটবল ফেডারেশন। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে মেসিদের কাছে ৩-১ গোলে হারতে হয় ইকুয়েডরকে। ওই ম্যাচে আর্জেন্টিনা হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়তো। অন্যদিকে ইকুয়েডর জিতলেও রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিত। তাই এই পাঁচ ফুটবলার অর্থের লোভে […]