তামিমের পর আম্পায়ারের সঙ্গে সাকিবের অসদাচরণ

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: মাত্র দুদিন আগে আম্পায়ারের সঙ্গে বিবাদের জেরে জরিমানার কবলে পড়েন তামিম ইকবাল। জাতীয় দলের সতীর্থের পরিণতি দেখেও শিক্ষা নিতে পারলেন না সাকিব আল হাসান। মাত্র একদিনের ব্যবধানে একই ভুল করলেন সাকিব। লঙ্কান আম্পায়ার রেনমোরে মার্টিনেজের ওপর মেজাজ হারিয়ে বসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আম্পায়ারের ওপর চিৎকার করে ওঠেন তিনি। এই ঘটনায় খানিকটা ভয়ও পেয়ে যান মার্টিনেজ। পরে তিনি অবশ্য সাকিবকে শান্ত হওয়ার পরামর্শ দেন। এমন ঘটনা্য় সহসা পার পেয়ে যাওয়ার কথা নয় সাকিবের। ম্যচ ফি কর্তনসহ নিষিদ্ধও হতে পারেন তিনি।

কুমিল্লার বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ১২৮ রান করে অলআউট হয় ঢাকা ডায়নামাইটস। রান কম তাই দ্রুত উইকেট তোলার চিন্তায় ছিলেন সাকিব আল হাসান। ২৩ রানে খুলনার দুই উইকেট তুলে নেয় ঢাকার বোলাররা। তবে ইমরুল কায়েস উইকেটে দাঁড়িয়ে যান।

নবম ওভারে সাকিবের বলে নিশ্চিত লেগ বিফোর আউট ছিলেন ইমরুল কায়েস। তবে আউট দেননি আম্পায়ার রেনমার মার্টিনেজ। বলটা অফ স্টাম্পের বাইরে পিচ করায় ইমরুলকে নট আউট দেন আম্পায়ার। বিষয়টি মানতে পারেননি সাকিব। আম্পায়ারের ওপর চেচিয়ে ওঠেন তিনি। মার্টিনেজ তাঁকে শান্ত হওয়ার পরামর্শ দেন।

সাকিবের মতো বিশ্ব নন্দিত ক্রিকেটারের এমন আচরণ সবাইকে বিস্মিত করেছে। এই ঘটনায় নিশ্চিতভাবে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সাকিব। এর আগে গত শনিবার আম্পায়ারের সঙ্গে তর্ক করায় ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হয় তামিম ইকবালের। শুধু তাই নয়, তিনটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তামিমের নামের পাশে রংপুর ব্যাটসম্যান রবি বোপারার বিপক্ষে একটি কট বিহাইন্ডের আবেদন নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তামিম-লিটন। বিষয়টি নিয়ে অভিযোগ করেন আম্পায়ররা। অবশ্য দুই ক্রিকেটার দোষ স্বীকার করে নিয়েছেন। দেখা যাক, সাকিবের ভাগ্যে কোন ধরনের শাস্তি জোটে!

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি