অবশেষে জয়ের দেখা পেল রংপুর

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: টুর্নামেন্টের প্রথম ম্যাচটিতে জিতেছিল রংপুর রাইডার্স। এরপর আরও তিনটি ম্যাচ খেলেছে মাশরাফি বিন মুর্তজার দল। কিন্তু জয়ের মালা ওঠেনি গলায়। সেই বৃত্ত কাটিয়ে সোমবার দ্বিতীয় জয়ের দেখা পেল আকাশি-কালো জার্সিধারীরা। সিলেট সিক্সার্সের বিপক্ষে সাত রানের জয় তুলে নিয়েছে এই ম্যাচের আগ পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে থাকা রংপুরের দলটি। মিরপুর শেরে বাংলা জাতীয় […]
তামিমের পর আম্পায়ারের সঙ্গে সাকিবের অসদাচরণ

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: মাত্র দুদিন আগে আম্পায়ারের সঙ্গে বিবাদের জেরে জরিমানার কবলে পড়েন তামিম ইকবাল। জাতীয় দলের সতীর্থের পরিণতি দেখেও শিক্ষা নিতে পারলেন না সাকিব আল হাসান। মাত্র একদিনের ব্যবধানে একই ভুল করলেন সাকিব। লঙ্কান আম্পায়ার রেনমোরে মার্টিনেজের ওপর মেজাজ হারিয়ে বসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আম্পায়ারের ওপর চিৎকার করে ওঠেন তিনি। এই ঘটনায় খানিকটা ভয়ও […]
রাতারগুলের ১৩১ একর ভূমি উদ্ধার করেছে বনবিভাগ

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: সিলেটে অবস্থিত দেশের একমাত্র মিষ্টি পানির জলার বন ‘রাতারগুল’র বেদখলে থাকা ভূমি উদ্ধারে নেমেছে বনবিভাগ। এরই ধারাবাহিতকায় জলার বন এলাকার পূর্ব মহেষখেড় মৌজায় ১৩১ একর জায়গা উদ্ধার করা হয়েছে। ২০ নভেম্বর সোমবার বনবিভাগ ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত ভূমি চিহ্নিত করা হয়। সিলেট বনবিভাগের সারী রেঞ্জের কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমদ বলেন, ‘রাতারগুলের মোট […]
গানে গানে গুনীজন সম্মাননা ২০১৭ পেলেন দেশ বরণ্যে শিল্পী ফেরদৌস ওয়াহিদ (ভিডিও)

স্বদেশ নিউজ২৪.কম, সম্পদনায়-আরজে সাইমুর: গত ১৭ নভেম্বর ২০১৭ রাজধানীর রেডিওসন ব্লু ওয়াটার গার্ডেন এ বনার্ঢ্য আয়োজনে সিটিব্যাক এনএ বিগত বছরের ন্যায় ১৪তম গানে গানে গুনীজন সম্মাননা প্রদান করে। এবছর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বরেণ্য সংগীত শিল্পী এবং বাংলাদেশের গৌরব ফেরদৌস ওয়াহিদকে সংগীতে অসামান্য অবদানের জন্য সম্মাননা দেয়া হয়েছে। ফেরদৌস ওয়াহিদ আজীবন সম্মাননা অনুষ্ঠানে বিশেষ ভাবে […]
বিপিএলে এখনো শেষ চারের আশায় চিটাগং ভাইকিংস

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: সৌম্য সরকার, তাসকিন আহমেদ, লুক রঞ্চি, মিসবাহ উল হক। দলটিতে তারকার অভাব নেই। তারপরও বিপিএলে নিষ্প্রভ চিটাগং কিংস। ছয়টি ম্যাচের মধ্যে জয় মাত্র একটিতে। অনেকেই এরই মধ্যে চিটাগং ভাইকিসংকে শেষ চারের লড়াইয়ের হিসাব থেকে বাদ দিয়েছেন। তবে আশা হারাচ্ছে না দলটি। চিটাগং-পর্বে টানা জয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় লুক রঞ্চির দল। আগামী […]
অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ২৬ কোটি ডলারের চুক্তি

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে টেকসই ও অবকাঠামো বিনিয়োগ বৃদ্ধি সহায়তায় বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পে অর্থায়নে ২৬ কোটি ডলার ঋণের জন্য সরকার আজ এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।রাজধানীর শেরে বাংলা নগরে ইআরডিতে আজ এই চুক্তি সই হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিউল আজম এবং এডিবির […]
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডিবি পুলিশ আহত

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহবুব আলম(৪৫) নামে ডিবি পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন।রোববার ভোরে মৌচাকের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, মাহবুব আলম ঢাকা পশ্চিম জোনে কর্মরত। রোববার ভোরে ডিউটি শেষে রিকশা নিয়ে শাহজানপুরে গুলবাগ এলাকায় বাসায় যাবার পথে মৌচাক সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের সামনের রাস্তায় ছিনতাইকারীরা পথ আটকিয়ে […]
হাতুরুসিংহের জন্য অপেক্ষা করছে না বিসিবি: পাপন

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: হঠাৎ বাংলাদেশকে বিদায় বলে দেওয়া লঙ্কান কোচ চান্দিকা হাতুরুসিংহেকে নিয়ে সবখানে আলোচনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চললেও ক্রিকেট পাড়ার বড় আলোচনা জাতীয় দলের প্রধান কোচের পদত্যাগের বিষয়টি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) হাতুরুসিংহের আশায়। বাংলাদেশে ফিরলে তাকে থেকে যাওয়ার অনুরোধ করা হবে বলেও জানা গেছে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন উল্টো। […]
শুভ জন্মদিন বুবলি

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি গড়ে সিনেমায় অভিষেক। প্রথম ছবিতেই পেয়েছেন তারকাখ্যাতি। তিনি শবনম বুবলি। চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকার জন্মদিন সোমবার (২০ নভেম্বর)। কিভাবে কাটবে বুবলির জন্মদিন? বুবলি বলেন, জন্মদিনে তেমন কোনো উচ্ছ্বাস কখনোই কাজ করে না। প্রতিবারই ঘরোয়াভাবে পরিবারের লোকজনের সঙ্গে জন্মদিন কাটাই। এবারো তাই করবো। পরিবারের সঙ্গেই দিনটি কাটাবো। […]
কোহলির সেঞ্চুরির হাফসেঞ্চুরি

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: সেঞ্চুরি আর বিরাট কোহলি যেন সমার্থক শব্দ। তার কাছে এ যেন ছেলের হাতের মোয়া। সেঞ্চুরি করাটাকে বড় অভ্যাসে পরিণত করে ফেলেছেন ভারতীয় অধিনায়ক। যার ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আরেকটি সেঞ্চুরি হাঁকালেন তিনি। এ সেঞ্চুরি দিয়ে অনন্য কীর্তি গড়লেন মাস্টার ব্লাস্টার। আন্তর্জাতিক ক্রিকেটে করে ফেললেন সেঞ্চুরির হাফসেঞ্চুরি।কলকাতার ইডেন […]
‘জামাই পরীক্ষা’ তিশার নতুন নাটক

ইউটিউবে প্রকাশ পেয়েছে অভিনেত্রী তানজিন তিশার নতুন নাটক ‘জামাই পরীক্ষা’। একদিকে নাতনির বিয়ের জন্য দাদার প্রচেষ্টা অন্যদিকে দাদার চোখে ফাঁকি দিয়ে প্রেমিককে বিয়ে করা- এমন গল্পকে ঘিরেই নির্মিত হয়েছে নাটকটি। এতে তিশার সঙ্গে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া।রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু। হোয়াইট ব্যালেন্স প্রোডাকশন হাউসের ব্যানারে নাটকটিতে অভিনয় করেন নিপা […]
গোপন সম্পর্ক ফাঁস সৌদি-ইসরায়েলের

সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের গোপন সম্পর্কের খবর ফাঁস করে দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ। রোববার ‘আর্মি রেডিও’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বহু মুসলিম ও আরব দেশের সঙ্গে আমাদের সত্যিকার গোপন সম্পর্ক রয়েছে। এ নিয়ে আমাদের লজ্জিত হওয়ার কিছু নেই। তিনি আরও বলেন, সৌদি আরবই ইসরায়েলের সঙ্গে গোপনে সম্পর্ক রাখতে চেয়েছে। আর রিয়াদের এই ইচ্ছা […]
প্রকাশ্যে মলমূত্র ত্যাগ ভারতে

ভারতে এখনও ৭০ কোটি লোক প্রকাশ্য স্থানে বা অনিরাপদ টয়লেটে মলমূত্র ত্যাগ করে। কিন্তু প্রতিবেশী বাংলাদেশে প্রকাশ্যে এ কাজ করা ‘প্রায় সম্পূর্ণ বিলুপ্ত’ হয়ে গেছে। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে প্রকাশ করা এক রিপোর্টে ওয়াটারএইড নামে একটি সংস্থা এ তথ্য দিয়েছে। সংস্থাটি বলছে, একেবারে প্রাথমিক স্তরের টয়লেট সুবিধা নেই এরকম লোকের সংখ্যা ভারতে বিশ্বের মধ্যে সবচেয়ে […]
খাবার আনতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৫ নারীর মৃত্যু

হামিম রাফি, নিউজ ডেস্কঃ মরক্কোতে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের সময় পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৫ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন। স্থানীয় সময় রোববার দেশটির ইসাউরিয়া প্রদেশের বোউলালাম শহরে এ ঘটনা ঘটে। সে সময় একটি বেসরকারি প্রতিষ্ঠান কয়েকশ নারীর মধ্যে খাবার বিতরণ করছিল। আল-জাজিরা টেলিভিশনের খবরে বলা হয়, হতাহত নারীদের বেশিরভাগেরই […]
বিপিএলে তামিমের জরিমানা

হামিম রাফি , নিউজ ডেস্কঃ ঘটনাটা গতকাল শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে ঘটেছিল। কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক তামিম ইকবাল মাঠে তর্কে জড়ান আম্পায়ারের সঙ্গে। বিধি ভঙ্গ করায় তাঁকে শাস্তি পেতে হয়েছে। তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। শুধু তাই নয়, তিনটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তামিমের নামের পাশে। একই রকম শাস্তি পেয়েছেন দলটির উইকেটকিপার-ব্যাটসম্যান […]